baraktaranga.com

বন্যা পুনর্বাসনে ওআইএল-ও ওএনজিসির কাছে ২০০ কোটি টাকা করে অনুদান চাইল আলফা (স্বাধীন)

বরাক তরঙ্গ, ৫ আগস্ট : অসমে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনের জন্য অয়েল ইন্ডিয়া লিমিটেড (ওআইএল) এবং তেল ও প্রাকৃতিক গ্যাস নিগম (ওএনজিসি)-কে অন্তত ২০০ কোটি টাকা করে অনুদান দেওয়ার দাবি জানিয়েছে আলফা (স্বাধীন)। বুধবার সংগঠনের সভাপতি ‘জেনারেল পরেশ অসম’-এর স্বাক্ষরিত এক বিবৃতিতে এই দাবি উত্থাপন করা হয়। বিবৃতিতে বলা হয়েছে, কয়েক দশক ধরে অসমের…

Read More

অলইছড়া কাণ্ডে আরও দুই গ্রেফতার, ধৃতের সংখ্যা বেড়ে পাঁচ; তদন্তে উঠে আসছে ত্রিকোণ প্রেমের সূত্র

বরাক তরঙ্গ, ৫ আগস্ট : হাইলাকান্দির কাটলিছড়া থানার অন্তর্গত অলইছড়ায় নাবালিকা ধর্ষণ ও হত্যাকাণ্ডের তদন্তে বুধবার আরও দু’জনকে গ্রেফতার করেছে জেলা পুলিশ। এই নিয়ে মামলায় মোট গ্রেফতারের সংখ্যা বেড়ে দাঁড়াল পাঁচ। তদন্তকারীদের প্রাথমিক অনুমান, নিহত কিশোরীকে ঘিরে একাধিক যুবকের মধ্যে সম্পর্কজনিত বিরোধ থেকেই এই নৃশংস ঘটনার সূত্রপাত হয়ে থাকতে পারে। তবে পুলিশ স্পষ্ট করেছে, তদন্ত…

Read More

কৃষ্ণপুর-গঙ্গানগর জিপিতে ‘অসম দর্শন’ প্রকল্পের পাঁচটি উন্নয়নমূলক কাজের শিলান্যাস অমিয়কান্তির

দিলোয়ার বড়ভূইয়া, কাবুগঞ্জ।বরাক তরঙ্গ, ৫ আগস্ট : পালংঘাট উন্নয়ন খণ্ডের অধীন কৃষ্ণপুর-গঙ্গানগর গ্রাম পঞ্চায়েত এলাকায় ‘অসম দর্শন’ প্রকল্পের আওতায় পাঁচটি উন্নয়নমূলক কাজের আনুষ্ঠানিক শিলান্যাস করেন ধলাইয়ের বিধায়ক অমিয়কান্তি দাশ। মঙ্গলবার দিনভর বিভিন্ন ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানে গিয়ে তিনি প্রকল্পগুলির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। প্রথমে গঙ্গানগর নিকামা বস্তির হাজিক ইয়ারাই ক্লাবের দুর্গাবাড়িতে আসাম দর্শন প্রকল্পের কাজের শিলান্যাস…

Read More

সরকারি কর্মচারীদের নিষ্ঠা ও জনসেবার স্বীকৃতিতে শ্রীভূমিতে পালিত ‘লোক কল্যাণ দিবস’

মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ৫ আগস্ট : অসমের প্রথম মুখ্যমন্ত্রী ও ভারতরত্ন লোকপ্রিয় গোপীনাথ বরদলৈয়ের তিরোধান দিবস উপলক্ষে বুধবার সমগ্র রাজ্যের পাশাপাশি শ্রীভূমি জেলায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয় ‘লোক কল্যাণ দিবস’। জেলা প্রশাসনের উদ্যোগে জেলা আয়ুক্ত কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে সরকারি কর্মচারীদের কর্মনিষ্ঠা, সততা ও জনসেবার স্বীকৃতিস্বরূপ ‘লোক সেবা পুরস্কার’-এর তাৎপর্য তুলে ধরা হয়।অনুষ্ঠানের সূচনায়…

Read More

কাছাড়েরর মেধাবী পড়ুয়াদের সংবর্ধনা অল আসাম আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস অ্যাসোসিয়েশনের

বিশ্বজিৎ আচার্য, শিলচর।বরাক তরঙ্গ, ৫ আগস্ট : অল আসাম আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস অ্যাসোসিয়েশনের উদ্যোগে কাছাড় জেলার কৃতী ও মেধাবী ছাত্রছাত্রীদের সম্মান জানাতে বুধবার শিলচরের বরাক চা শ্রমিক ইউনিয়নের প্রাঙ্গণে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থেকে ছাত্রছাত্রীদের সাফল্যের প্রশংসা করেন এবং ভবিষ্যৎ জীবনের জন্য শুভেচ্ছা জানান। অনুষ্ঠানে সভাপতিত্ব…

Read More

বরাক উপত্যকায় বার্মিজ সুপারি কাণ্ডে ইডির অভিযান, ৬টি স্থানে তল্লাশি

বরাক তরঙ্গ, ৫ আগস্ট : বার্মিজ সুপারির অবৈধ বাণিজ্যের অভিযোগে চলা তদন্তের অংশ হিসেবে বুধবার বরাক উপত্যকার ছয়টি স্থানে একযোগে তল্লাশি চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। সূত্রের খবর, ভোর থেকেই ইডির একাধিক দল কাছাড় জেলার পাঁচটি এবং শ্রীভূমি জেলার একটি স্থানে একযোগে অভিযান শুরু করে। অবৈধ সুপারি ব্যবসার সঙ্গে জড়িত থাকার সন্দেহে কয়েকজন ব্যক্তির বাড়ি ও…

Read More

বাঁশকান্দি হাসপাতালের চিকিৎসা পরিষেবা উন্নয়নে পর্যালোচনা সভা আমিনুল হকের

নিপ্পু লস্কর, সোনাই।বরাক তরঙ্গ, ৫ আগস্ট : বাঁশকান্দি হাসপাতালের চিকিৎসা পরিষেবার মানোন্নয়ন ও বিভিন্ন সমস্যা সমাধানে বিধায়ক আমিনুল হক লস্করের উদ্যোগে বুধবার এক গুরুত্বপূর্ণ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। স্বাস্থ্য বিভাগের যুগ্ম সঞ্চালক ডাঃ সুমনা নাইডিংয়ের উপস্থিতিতে আয়োজিত এই সভায় হাসপাতালের চিকিৎসক সংকট, অবকাঠামোগত সীমাবদ্ধতা এবং রোগীদের পরিষেবা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় হাসপাতাল কর্তৃপক্ষ ও…

Read More

শ্রীভূমির ১০ শিক্ষা প্রতিষ্ঠানে কাল ‘নিযুত ময়না’ ও ‘নিযুত বাবু’ প্রকল্পের আবেদনপত্র বিতরণ করবেন কৃষ্ণেন্দু

মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ৫ আগস্ট : উচ্চশিক্ষায় শিক্ষার্থীদের সরকারি সহায়তার আওতায় আনতে রাজ্য সরকারের উদ্যোগে বৃহস্পতিবার শ্রীভূমি জেলার ১০টি শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে মুখ্যমন্ত্রী ‘নিযুত ময়না’ ও ‘নিযুত বাবু’ প্রকল্পের আবেদনপত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হবে। পাথারকান্দির স্বামী বিবেকানন্দ কলেজে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি, পার্বত্য এলাকা ও বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী…

Read More

শ্রীভূমির ডিসি কর্মশ্রী পুরস্কারে ভূষিত

জনসংযোগ, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ৫ আগস্ট : রাজ্য সরকারের কর্মশ্রী পুরস্কারে ভূষিত হলেন শ্রীভূমির জেলা আয়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদী। ২০২৬ সালের হাইস্কুল শিক্ষান্ত পরীক্ষায় জেলা আগের বছরের তুলনায় চমকপ্রদ ফলাফল করার জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে তাঁকে এবং তাঁর টিমকে এই পুরস্কার দেওয়া হয়েছে। বুধবার গুয়াহাটির পাঞ্জাবাড়ির দামোদর দেব ইন্টারন্যাশনাল অডিটরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী রণোজ…

Read More

ক্ষমা চাইলেন জুকারবার্গ, তবে মোদির ভিডিও সরানোর জন্য নয়

৫ আগস্ট : মেটার প্ল্যাটফর্ম থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভিডিও কিছু সময়ের জন্য সরিয়ে দেওয়া নিয়ে তুমুল বিতর্ক শুরু হয়েছে। এই ঘটনার জন্য মেটার প্রধান মার্ক জুকারবার্গকে ক্ষমা চাওয়ার কথা জানানো হয়েছে। তিনি ক্ষমা চাইলেন তবে মোদির ভিডিও সরানোর জন্য নয়। নিজেদের প্ল্যাটফর্মে শিশু যৌন নির্যাতন ও ডিপফেক কনটেন্ট থাকার জন্য বুধবার ক্ষমা চেয়েছেন মেটার…

Read More