তামেংলংয়ে সিএসও-দের সঙ্গে বৈঠক আসাম রাইফেলসের
বরাক তরঙ্গ, ১৬ মে : মণিপুরের বর্তমান পরিস্থিতির প্রেক্ষিতে শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে তামেংলং জেলায় বিভিন্ন সিভিল সোসাইটি অর্গানাইজেশন (সিএসও)-এর সঙ্গে বৈঠক করল আসাম রাইফেলস। আসাম রাইফেলসের ২১ সেক্টরের কমান্ডার এবং শ্রীকোণা ব্যাটালিয়নের কমান্ড্যান্ট যৌথভাবে তামেংলং জেলার এনকেপি ও কাইমাই গ্রামে স্থানীয় সিএসও প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন। বৈঠকের মূল উদ্দেশ্য ছিল বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে…
