baraktaranga.com

ধলাই-নরসিংহপুরে বর্ণাঢ্য তেরঙ্গা যাত্রা, দেশপ্রেম ও জাতীয় ঐক্যের বার্তা

দিলোয়ার বড়ভূইয়া, কাবুগঞ্জ।বরাক তরঙ্গ, ১২ আগস্ট : স্বাধীনতা দিবসকে সামনে রেখে ভারতীয় জনতা পার্টির ধলাই-নরসিংহপুর মণ্ডলের উদ্যোগে বুধবার আয়োজিত হল বর্ণাঢ্য তেরঙ্গা যাত্রা। জাতীয় পতাকার প্রতি শ্রদ্ধা, দেশপ্রেম এবং জাতীয় ঐক্যের বার্তা সাধারণ মানুষের মধ্যে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই কর্মসূচির আয়োজন করা হয়। দলীয় নেতা-কর্মীদের পাশাপাশি স্থানীয় বাসিন্দা ও বিদ্যালয়ের ছাত্রছাত্রীরাও উৎসাহের সঙ্গে এতে অংশ…

Read More

বন্যাদুর্গত শিবসাগর ও যোরহাটে এসইউসিআই-র উদ্যোগে চিকিৎসা শিবির

বরাক তরঙ্গ, ১২ আগস্ট : বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়িয়ে শিবসাগর ও যোরহাটে চিকিৎসা শিবিরের আয়োজন করল এসইউসিআই (সি)-র অসম রাজ্য কমিটি। বুধবার শিবসাগর শহরের সংলগ্ন হাতিখোঁক গ্রামের হাতিখোঁক স্পোর্টস অ্যাসোসিয়েশনের কার্যালয়ে এই চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয়। শিবিরে মেডিক্যাল সার্ভিস সেন্টারের চিকিৎসক ডাঃ শাহরিয়ার আলম ও ডাঃ বিক্রম মণ্ডল বন্যাদুর্গতদের চিকিৎসা পরিষেবা প্রদান করেন। রোগীদের বিনামূল্যে…

Read More

কিশোর নাথের হস্তক্ষেপে এনআইটি অস্থায়ী কর্মীদের অনশন ভঙ্গ

বরাক তরঙ্গ, ১২ আগস্ট : এনআইটি শিলচরে চাকরি স্থায়ীকরণের দাবিতে অনশনে থাকা চতুর্থ শ্রেণির ও ক্যাজুয়াল কর্মীদের আন্দোলনে বুধবার বড় ধরনের অগ্রগতি দেখা গেল। গত ১০ আগস্ট থেকে অনশনে বসা কর্মীদের দাবি, প্রায় ৩৭ বছর ধরে এনআইটিতে কাজ করেও তাঁদের চাকরি এখনও স্থায়ী করা হয়নি। একাধিকবার কর্তৃপক্ষ, পরিচালক ও উচ্চপদস্থ আধিকারিকদের কাছে স্মারকলিপি দিয়ে আশ্বাস…

Read More

শ্রীভূমিতে বিজেপির বর্ণাঢ্য তিরঙ্গা যাত্রা, দেশাত্মবোধের বার্তায় মুখর রাজপথ

মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ১২ আগস্ট : স্বাধীনতা দিবসকে সামনে রেখে দেশপ্রেম, জাতীয় ঐক্য ও দেশের প্রতি ভালোবাসার বার্তা ছড়িয়ে দিতে শ্রীভূমিতে আয়োজন করা হলো বর্ণাঢ্য তিরঙ্গা যাত্রা। বুধবার বিকেল ৪টায় জেলা বিজেপি কার্যালয় থেকে ভারতীয় জনতা পার্টির শ্রীভূমি শহর মণ্ডলের উদ্যোগে এই যাত্রার সূচনা হয়। জাতীয় পতাকা হাতে নিয়ে কয়েক শতাধিক বিজেপি নেতা-কর্মী ও…

Read More

পূর্ব সোনাইয়ে বিজেপির বিশাল তিরঙ্গা যাত্রা

নিপ্পু লস্কর, সোনাই।বরাক তরঙ্গ, ১২ আগস্ট : স্বাধীনতা দিবসের প্রাক্কালে প্রায় ১৫০ মিটার দীর্ঘ জাতীয় পতাকা নিয়ে ৪ কিলোমিটার পথ পরিক্রমা স্বাধীনতা দিবসের প্রাক্কালে পূর্ব সোনাইয়ে দেশাত্মবোধ ও জাতীয়তাবোধের বার্তা ছড়িয়ে দিতে বিশাল তিরঙ্গা যাত্রার আয়োজন করল বিজেপি। দলের নতুন রামনগর মণ্ডলের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে প্রায় ১৫০ মিটার দীর্ঘ জাতীয় পতাকা নিয়ে পদযাত্রায় অংশ…

Read More

লাহরিঘাটে পুলিশের জিম্মায় থাকা লোকের চিকিৎসালয়ে মৃত্যু

বরাক তরঙ্গ, ১২ আগস্ট : মরিগাঁও জেলার লাহরিঘাট পুলিশের জিম্মায় থাকার সময় অসুস্থ হয়ে পড়া এক অভিযুক্তের চিকিৎসাধীন অবস্থায় গুয়াহাটির জিএনআরসি হাসপাতালে মৃত্যু হওয়ার ঘটনায় অঞ্চলজুড়ে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। মৃত হওয়া ব্যক্তির নাম রহুল আমিন। প্রাপ্ত তথ্য অনুযায়ী, গত শনিবার রাতে লাহরিঘাট বাজারে এক ব্যবসায়ীকে আক্রমণের চেষ্টা ও হাতাহাতির অভিযোগে পুলিশ রুহুল আমিনকে গ্রেফতার…

Read More

স্বাধীনতা দিবস উপলক্ষে শিলচরে বিশাল তিরঙ্গা র‍্যালি

বরাক তরঙ্গ, ১২ আগস্ট : ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে শিলচরে বের হল এক বিশাল তিরঙ্গা র‍্যালির। বুধবার বিকেল ৫টায় শিলচর DSA প্রাঙ্গণ থেকে শুরু হয় এই র‍্যালি। জাতীয় পতাকা হাতে নিয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পথ পরিক্রমা করে র‍্যালিটি পৌঁছায় গান্ধী বাগ পার্কে। গান্ধী বাগ পার্কে পৌঁছানোর পর দেশাত্মবোধক আবহে ‘বন্দে মাতরম’ পরিবেশনের…

Read More

অ্যাপ্রেন্টিসশিপ এমবেডেড ডিগ্রি প্রোগ্রাম চালু করতে বিওপিটির সঙ্গে চুক্তি আসাম বিশ্ববিদ্যালয়ের

বরাক তরঙ্গ, ১২ আগস্ট : পড়ুয়াদের জন্য শিক্ষানবিশ প্রশিক্ষণ ও অ্যাপ্রেন্টিসশিপ এমবেডেড ডিগ্রি প্রোগ্রাম-এর সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে বোর্ড অব প্র্যাকটিক্যাল ট্রেনিং (ইস্টার্ন রিজিয়ন)-এর সঙ্গে সমঝোতা চুক্তি স্বাক্ষর করল আসাম বিশ্ববিদ্যালয়। গতকাল উপাচার্য অধ্যাপক রাজীবমোহন পন্থের উপস্থিতিতে এই সমঝোতাপত্র স্বাক্ষরিত হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বোর্ড অব প্র্যাকটিক্যাল ট্রেনিঙের পক্ষ থেকে উপস্থিত ছিলেন পরিচালক ড. এসএম…

Read More

শ্রীভূমিতে এনিগমা রিসোর্টের কথিত অবৈধ কার্যকলাপের তদন্তের দাবি

মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ১২ আগস্ট : শ্রীভূমি জেলার এনিগমা রিসোর্টে কথিত অবৈধ কার্যকলাপের অভিযোগকে কেন্দ্র করে তদন্ত ও কঠোর আইনি ব্যবস্থার দাবি উঠেছে। এ বিষয়ে জেলা আয়ুক্তের কাছে একটি স্মারকলিপি পেশ করে দায়িত্বশীল নাগরিকদের পক্ষ থেকে অভিযোগগুলির নিরপেক্ষ তদন্তের আবেদন জানানো হয়েছে। স্মারকলিপিতে অভিযোগ করা হয়েছে, রিসোর্টটিতে কথিতভাবে বাণিজ্যিক যৌন কার্যকলাপসহ অন্যান্য বেআইনি বা…

Read More

মাতৃভূমি কাপ : গোলের বন্যা সপ্তগ্রামের

বরাক তরঙ্গ, ১২ আগস্ট : মাতৃভূমি কাপ প্রাইজমানি নকআউট ফুটবল টুর্নামেন্টে দুর্দান্ত জয় তুলে নিয়ে দ্বিতীয় রাউন্ডের টিকিট নিশ্চিত করল তাহের এফসি সপ্তগ্রাম। বুধবার প্রথম রাউন্ডের ‘এ’ গ্রুপের লিগ ম্যাচে শিলচরের আইমা রক্সকে ৯-০ গোলের বিশাল ব্যবধানে পরাজিত করে তাহের এফসি। স্থানীয় বাম নিত্যানন্দ উচ্চতর মাধ্যমিক বহুমুখী বিদ্যালয়ের মাঠে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয়…

Read More