baraktaranga.com

পশ্চিম কার্বিতে পরিস্থিতি ভয়াবহ, জীবন্ত দগ্ধ প্রতিবন্ধী বাঙালি যুবক, আইজিপি-সহ আহত ৩৯

বিশেষ প্রতিবেদক, হাফলং।বরাক তরঙ্গ, ২৩ ডিসেম্বর : পশ্চিম কার্বির পরিস্থিতি ভয়াবহ। ‘বহিরাগতদের’ উচ্ছেদের দাবিতে শুরু হওয়া আন্দোলন এখন চূড়ান্ত হিংসাত্মক রূপ নিয়েছে এবং মঙ্গলবার এক প্রতিবন্ধী বাঙালি যুবককে আন্দোলনকারীরা জীবন্ত পুড়িয়ে মেরেছে। এছাড়া পুলিশের গুলিতে প্রাণ হারিয়েছে এক প্রতিবাদকারী এবং স্থানীয়দের আক্রমণে গুরুতরভাবে জখম হয়েছেন আইজিপি অখিলেশ কুমার সিং সহ অন্তত ৩৮ জন পুলিশ এবং…

Read More

সেটেলমেন্ট সাহেব বাড়ির উরুস ও ওয়াজ মহফিলে বাংলাদেশে সংখ্যালঘুদের উপর নির্যাতনের তীব্র নিন্দা

মোহাম্মদ জনি, পাথারকান্দি। বরাক তরঙ্গ, ২৩ ডিসেম্বর : শ্রীভূমি শহরের ঐতিহ্যবাহী সেটেলমেন্ট সাহেব বাড়িতে সৈয়দ আনোয়ার হোসাইন মাদানি রাহমাতুল্লাহি আলাইহির উরুস ও ওয়াজ মহফিল সম্পন্ন হয়েছে। এ উপলক্ষে করিমগঞ্জ মাইজডিহির সেটেলমেন্ট সাহেব বাড়িতে সোমবার দুপুর ১ টায় কোরান তিলাওয়াতের মাধ্যমে মহফিলের সূচনা হয়, যা চলতে থাকে রাত ১০ টা পর্যন্ত। এই মহফিলে বরাক উপত্যকা সহ ত্রিপুরা…

Read More

আমার এই যাত্রা শুধু সাইক্লিং নয় এটি চরিত্র ও সচেতনতা গড়ে তোলার এক প্রয়াস : পাপ্পু রাম চৌধুরী

জনসংযোগ, শিলচর।বরাক তরঙ্গ, ২৩ ডিসেম্বর : সহনশীলতা, স্বপ্ন আর পরিবেশ সচেতনতার এক অনন্য মিলনক্ষণের সাক্ষী থাকল শিলচর। রাজস্থানের তরুণ সাইক্লিস্ট ও পরিবেশকর্মী পাপ্পু রাম চৌধুরী সোমবার শহরে পৌঁছান দেশজুড়ে ৩৮,০০০ কিলোমিটারেরও বেশি পথ পাড়ি দিয়ে। ফিটনেস, শৃঙ্খলা এবং পরিবেশ রক্ষার দৃঢ় বার্তা নিয়ে তাঁর এই দীর্ঘ যাত্রা শহরের ছাত্রছাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষের মন…

Read More

পশ্চিম কার্বি উত্তপ্ত : এক প্রতিবাদকারীর মৃত্যু, বদলি এএসপি, বন্ধ ইন্টারনেট

বরাক তরঙ্গ, ২৩ ডিসেম্বর : কার্বি আংলং জেলার খেরনি এলাকা থেকে উদ্বেগজনক খবর সামনে এসেছে। সর্বশেষ খবরে জানা গেছে, সংঘর্ষের ঘটনায় একজন প্রতিবাদকারীর মৃত্যু হয়েছে এবং আরও দু’জন গুরুতরভাবে আহত হয়েছেন। মৃত ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি। ‘প্রতিদিন টাইম’ সূত্রে জানা যায়, খেরনি মডেল হাসপাতাল কর্তৃপক্ষ প্রতিবাদকারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। গুরুতর আহত অবস্থায় আরও…

Read More

ভকতপুরে জাতীয় কৃষক দিবসে রোটারি গ্রেটারের কৃষক সম্মাননা

বরাক তরঙ্গ, ২৩ ডিসেম্বর : ভকতপুরে জাতীয় কৃষক দিবস উপলক্ষে স্থানীয় কৃষকদের নিয়ে এক গুরুত্বপূর্ণ সচেতনতা সভা ও সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়। মঙ্গলবার রোটারি ক্লাব অব গ্রেটার শিলচরের উদ্যোগে এবং সিঙ্গারি উন্নয়ন সমিতি ও ঝলক চক্রবর্তী ফ্যান্স ক্লাব-এর সহযোগিতায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সূচনা বক্তব্য রাখেন রোটারিয়ান রাজা ভট্টাচার্য। তিনি কৃষক দিবস পালনের…

Read More

বাংলাদেশের ঘটনা নিয়ে পোস্ট, রঙ্গিয়ার পর হাইলাকান্দিতে গ্রেফতার যুবক

বরাক তরঙ্গ, ২৩ ডিসেম্বর : বাংলাদেশে সংঘটিত একটি ঘটনাকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে ভিডিও পোস্ট করার অভিযোগে রঙ্গিয়ার পর হাইলাকান্দি জেলা থেকে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের নাম ইজাজুর রহমান লস্কর। তিনি শ্রীভূমি জেলার গামারিয়া গ্রামের বাসিন্দা বলে পুলিশ সূত্রে জানা গেছে। উল্লেখ্য, বাংলাদেশে দিপুচন্দ্র দাস নামে এক হিন্দু যুবকের উপর প্রকাশ্য রাস্তায় হামলা…

Read More

শিলচর যুব কংগ্রেসের শহর কমিটির সভাপতি নিযুক্ত হলেন প্রিয়ম দাস

দীপ দেব, শিলচর।বরাক তরঙ্গ, ২৩ ডিসেম্বর : আগামী বিধানসভা নির্বাচনকে সামনে রেখে শিলচর যুব কংগ্রেসের শহর কমিটির সভাপতি পদে নিযুক্ত হলেন প্রিয়ম দাস। এই নিযুক্তি প্রদেশ যুব কংগ্রেসের সভাপতি জুবের এনামের হাত ধরে সম্পন্ন হয়েছে। প্রিয়ম দাস কংগ্রেসের ছাত্র সংগঠন ন্যাশনাল স্টুডেন্টস ইউনিয়ন অফ ইন্ডিয়ার শিলচর জেলা সম্পাদক পদে দীর্ঘদিন ধরে সক্রিয়ভাবে কাজ করে এসেছেন…

Read More

‘সমসুর উদ্দিন লস্কর স্মৃতি কৃষি পুরস্কার’ প্রদান পেলেন প্রগতিশীল কৃষক জাহেদ আহমদ

বরাক তরঙ্গ, ২৩ ডিসেম্বর : সোনাই অঞ্চলের তরুণ প্রগতিশীল কৃষক জাহেদ আহমদ লস্করকে ‘সমসুর উদ্দিন লস্কর স্মৃতি কৃষি পুরস্কার’ প্রদান করলো হাজি এসইউ লস্কর এডুকেশনাল ফাউন্ডেশন। সোমবার জাতীয় কৃষক দিবস উপলক্ষে কৃষ্ণপুর জিপির ধামালি গ্রামের ক্ষেতের মাঠে ব্যতিক্রমী অনুষ্ঠান হয়। সংস্থার সভাপতি ফখরুল ইসলাম মজুমদারের পৌরোহিত্যে অনুষ্ঠানে শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সম্পাদক মিলন উদ্দিন লস্কর।…

Read More

শিলচরে যথাযোগ্য মর্যাদায় শহিদ কনকলতা বরুয়ার জন্মবার্ষিকী পালন

বরাক তরঙ্গ, ২৩ ডিসেম্বর : বিরাঙ্গনা শহিদ কনকলতা বরুয়ার ১০১তম জন্মবার্ষিকী উপলক্ষে শিলচর শহরে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হয়। শহিদ কনকলতা জন্ম শতবর্ষ উদযাপন সমিতি, কাছাড়ের উদ্যোগে সোমবার  শিলচরের মধ্যসহর সাংস্কৃতিক সংস্থার প্রেক্ষাগৃহে বিকেল ৫টা থেকে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা ও স্মরণিকা উন্মোচনসহ বিভিন্ন কার্যসূচি।সমিতির সভাপতি অবসরপ্রাপ্ত শিক্ষিকা গৌরী…

Read More

উত্তপ্ত পশ্চিম কার্বি, বিক্ষোভকারীদের পাথর নিক্ষেপে বেশ কয়েকজন পুলিশকর্মী আহত, পুড়ল একাধিক বাইক

বরাক তরঙ্গ, ২৩ ডিসেম্বর : পশ্চিম কার্বি আংলং জেলার খেরেনিতে উত্তেজনা অব্যাহত রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন থাকা পুলিশের উপর বিক্ষোভকারীরা পাথর ছোড়ে। পাথর নিক্ষেপের ফলে বেশ কয়েকজন পুলিশ সদস্য গুরুতরভাবে আহত হন। পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠায় পুলিশকে শূন্যে গুলি চালাতে বাধ্য হতে হয়। এলাকায় ফের শান্তি ফেরাতে মন্ত্রী ডাঃ রণোজ পেগু ও অসম পুলিশের…

Read More