আবারও ভূমিকম্পে কেঁপে উঠল অসম,

Spread the news

বরাক তরঙ্গ, ১১ জুন : বৃহস্পতিবার রাতে ফের ভূমিকম্পের কম্পনে কেঁপে উঠল অসম। রাত ৯টা ১০ মিনিটে রাজ্যের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত হয়।

প্রাথমিক তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির প্রাবল্য ছিল রিখটার স্কেলে ৪.২। জানা গেছে, ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল হোজাই থেকে প্রায় ২৮ কিলোমিটার দূরে। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভূমিকম্পের জেরে রাজ্যের কোথাও কোনো প্রাণহানি বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। প্রশাসন পরিস্থিতির উপর নজর রাখছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *