বরাক তরঙ্গ, ৮ মে : অসমে সাইবার অপরাধ দমনে আরও এক বড়সড় সাফল্য পেল পুলিশ। বরপেটা জেলার কলগাছিয়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সন্দেহভাজন সামগ্রী উদ্ধার করেছে পুলিশ। জানা গেছে, অভিযানে উদ্ধার করা হয়েছে ৮০টিরও বেশি এটিএম কার্ড, প্রায় ৫০টি মোবাইল ফোন, একাধিক কিউআর কোড এবং নগদ প্রায় ৪ লক্ষ টাকা।
ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মাসুদ জিন্নুল আহমদ নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে এই সাইবার চক্রের সঙ্গে আর কারা জড়িত রয়েছে, তা খতিয়ে দেখছে তদন্তকারী দল।
পুলিশের অনুমান, দীর্ঘদিন ধরেই একটি সংঘবদ্ধ চক্র সাইবার প্রতারণার সঙ্গে যুক্ত ছিল। ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে।



