লাহরিঘাট সিনিয়র সেকেন্ডারি স্কুলের কমিউনিটি হলের ভিত্তিপ্রস্তর স্থাপন

Spread the news

বরাক তরঙ্গ, ১৩ মার্চ : মরিগাঁও জেলার লাহরিঘাট সিনিয়র সেকেন্ডারি স্কুল প্রাঙ্গনে একটি কমিউনিটি হলের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। শুক্রবার রাজাগাধোয়া জেলা পরিষদের সদস্যা ও আইনজীবী সাবিকুন নাহারে আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে ভিত্তিপ্রস্তরের অনুষ্ঠানটি উদ্বোধন করেন। জেলা পরিষদের উন্নয়ন তহবিল থেকে পঞ্চদশ অর্থ কমিশনের ২০২৪-২০২৫ বর্ষের বরাদ্দকৃত ১২ লক্ষ টাকা কমিউনিটি হলের নির্মাণে ব্যয় হবে। অনুষ্ঠানে জেলা পরিষদের সদস্যা ছাবিকুন নাহারে নিজের বক্তব্য বলেন, আমার জেলা পরিষদ সদস্যা হিসেবে প্রথম আনুষ্ঠানিক উন্নয়নমূলক কাজ এটি। আমি আগামী দিনগুলো উন্নয়নমূলক কাজে ব্যয় করব। তার জন্য এই অঞ্চলের মানুষের সহযোগিতা কামনা করছি।

উল্লেখ্য, লাহরিঘাট সিনিয়র সেকেন্ডারি স্কুলে দীর্ঘদিন ধরে একটি কমিউনিটি হলের অভাব রয়েছিল। এই প্রয়োজনীয়তা পূরণ করতে উদ্যোগ নেওয়ায় স্কুলের অধ্যক্ষ সাহাব উদ্দিনে জেলা পরিষদ সাবিকুন নাহারকে প্রসংশা করেন। প্রসঙ্গত, ২০২৫ সালে অনুষ্ঠিত পঞ্চায়েত নির্বাচনে  ছাবিকুন নাহার নির্দলীয় প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে রাজাগাধোয়া জেলা পরিষদের সদস্যা পদে নির্বাচিত হন। আজকের এই ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে লাহরিঘাট সিনিয়র সেকেন্ডারি স্কুলের শিক্ষকরা, পরিচালনা সমিতির সভাপতির পাশাপাশি বহু গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *