নৌবাহিনীর বাসের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি, নিহত ১৪

Spread the news

বরাক তরঙ্গ, ১২ মার্চ : নৌবাহিনীর একটি বাস ও যাত্রীবাহী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশের খুলনা–মোংলা মহাসড়কের বাগেরহাট জেলার রামপাল উপজেলার বেলাইব্রিজ এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। আহতদের উদ্ধার করে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। জানা গেছে, খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে আটজনের মরদেহ আনা হয়েছে। অপরদিকে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চারজনের মরদেহ রয়েছে।

রামপাল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুকান্তকুমার পাল জানান, দুর্ঘটনায় এখন পর্যন্ত চারজনের মৃত্যুর বিষয়টি তাদের কাছে নিশ্চিত হয়েছে। আহতদের উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে, খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মেহেনাজ মোশাররফ জানান, সন্ধ্যা ৬টা পর্যন্ত হাসপাতালে আটজনের মরদেহ আনা হয়েছে। মৃতদের মধ্যে তিনজন শিশু, তিনজন নারী এবং দুইজন পুরুষ রয়েছেন। এছাড়া একজন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন এবং তার চিকিৎসা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *