অসম গণ পরিষদে ভিড়লেন বিধায়ক করিম উদ্দিন বড়ভূইয়া

Spread the news

বরাক তরঙ্গ, ৯ মার্চ : অসম গণ পরিষদে যোগদান করলেন সোনাইয়ের বিধায়ক করিম উদ্দিন বড়ভূইয়া। সোমবার আমবাড়িস্থিত মুখ্য কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে দলে যোগদান করলেন তিনি। দলের সভাপতি অতুল বরার উপস্থিতিতে এই যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে দলের কার্যকরী সভাপতি কেশব মহন্তও উপস্থিত ছিলেন।

এদিন করিম উদ্দিন বড়ভূইয়া শতাধিক দলীয় কর্মী–সমর্থককে সঙ্গে নিয়ে অগপয় যোগদান করেন। দলের শীর্ষ নেতৃত্ব তাঁদের অগপ পরিবারে স্বাগত জানান এবং সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *