কলকাতায় হজযাত্রীদের সেবায় তৎপর বিধায়ক সাজু
বরাক তরঙ্গ, ২৩ এপ্রিল : কলকাতার হজ ভবন-এ উপস্থিত থেকে বরাক উপত্যকা তথা অসমের বিভিন্ন প্রান্ত থেকে আগত হজযাত্রীদের খোঁজখবর নিলেন সোনাইয়ের বিধায়ক করিম উদ্দিন বড়ভূইয়া (সাজু)। নর্থ ইস্ট হজ কমিটির পক্ষ থেকে হাজিদের সার্বিক সহযোগিতা এবং প্রয়োজনীয় ব্যবস্থাপনায় সক্রিয় ভূমিকা নেন তিনি। হজযাত্রীরা যাতে কোনো ধরনের সমস্যার সম্মুখীন না হন, সেই লক্ষ্যেই তাদের সঙ্গে…
