প্রথম দফায় ৪২ জন প্রার্থীর নাম প্রকাশ কংগ্রেসের, রয়েছেন আমিনুল-অভিজিৎ

Spread the news

বরাক তরঙ্গ, ৩ মার্চ : মঙ্গলবার রাতে নিখিল ভারত কংগ্রেস কমিটি ২০২৬ সালের আসন্ন অসম বিধানসভা নির্বাচনের জন্য প্রথম প্রার্থী তালিকা ঘোষণা করেছে। প্রথম দফায় ৪২ জন প্রার্থীর নাম প্রকাশ করা হয়েছে। উল্লেখযোগ্যভাবে, ২০২৬ সালে প্রথমবারের মতো বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন গৌরব গগৈ। বর্তমানে তিনি অসম প্রদেশ কংগ্রেস কমিটি-র সভাপতি এবং সাংসদ। তাঁকে যোরহাট বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী করা হয়েছে।

আজ ঘোষিত তালিকায় কংগ্রেস এমন কয়েকটি আসনে প্রার্থী ঘোষণা করেছে, যেগুলি ‘রাইজর দল’-এর তরফে দাবি করা হয়েছিল। ফলে কংগ্রেস ও রাইজর দল-এর সম্ভাব্য জোট নিয়ে যে জল্পনা চলছিল, তা কার্যত এই ঘোষণার মধ্য দিয়ে শেষ হয়ে গেল বলে রাজনৈতিক মহল মনে করছে।

৪২ জনের তালিকায় বর্তমান পাঁচজন বিধায়কের নামও রয়েছে। পাশাপাশি সাংসদ রকিবুল হোসেন ও প্রদ্যুৎ বরদলৈয়ের পুত্রদেরও প্রার্থী করা হয়েছে। মার্ঘেরিটা কেন্দ্রে প্রদ্যুৎ বরদলৈয়ের পুত্র প্রতীক বরদলৈ এবং সামাগুড়ি কেন্দ্রে রকিবুল হোসেনের পুত্র তানজিল হোসেন প্রার্থী হয়েছেন।

রাইজর দল যে মন্দিয়া ও পূর্ব গোয়ালপাড়া কেন্দ্র দুটি দাবি করেছিল, সেই দুই আসনে কংগ্রেস এখনও কোনও প্রার্থী ঘোষণা করেনি। তবে দিসপুর, মার্ঘেরিটা, বরছলা, ডিমৌ, বঙাইগাঁও, দুলিয়াজানসহ একাধিক দাবিকৃত কেন্দ্রে কংগ্রেস নিজস্ব প্রার্থী ঘোষণা করেছে।
দিছপুর কেন্দ্রে কংগ্রেস প্রার্থী মীরা বৰঠাকুৰ গোস্বামী। নলবাড়িতে বিজেপি নেতা জয়ন্ত মল্ল বরুয়ার বিরুদ্ধে প্রার্থী হয়েছেন অশোক কুমার শর্মা। বিহপুরিয়ায় নারায়ণ ভূঞা এবং বরছলায় রিপুণ বরা প্রার্থী হয়েছেন। অসম বিধানসভার বিরোধী দলপতি দেবব্রত শইকিয়া নাজিরা কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন।

কংগ্রেসের ঘোষিত ৪২ জন প্রার্থীর তালিকা:
১. গৌরীপুর : আব্দুস সুবাহান আলি সরকার
২. গোয়ালপাড়া পশ্চিম (এসটি) : মার্কলাইন মারাক
৩. বঙাইগাঁও : গিরীশ বরুয়া
৪. বরপেটা (এসসি) : মহানন্দ সরকার
৫. বকো-ছয়গাঁও (এসটি) : রমেন সিং রাভা
৬. হাজো-শুয়ালকুছি (এসসি) : নন্দিতা দাস
৭. কমলপুর : সত্যব্রত কলিতা
৮. দিসপুর : মীরা বরঠাকুর গোস্বামী
৯. বরক্ষেত্রী : দিগন্ত বরমন
১০. নলবাড়ি : অশোক কুমার শর্মা
১১. টিহু : রাতুল পাটোয়ারি
১২. সিপাঝাড় : বিনন্দ কুমার শইকিয়া
১৩. জাগীরোড (এসসি) : বুবুল দাস
১৪. রূপহীহাট : নুরুল হুদা
১৫. সামাগুড়ি : তানজিল হুসেন
১৬. রহা (এসসি) : উৎপল বনিয়া
১৭. লামডিং : স্বপন কর
১৮. বরছলা : রিপুণ বরা
১৯. বিহপুরীয়া : নারায়ণ ভূঞা
২০. জোনাই (এসটি) : রাজ কুমার মেদক
২১. ডুমডুমা : দুর্গা ভূমিজ
২২. মার্ঘেরিটা : প্রতীক বরদলৈ
২৩. চাবুয়া-লাহোয়াল : প্রাঞ্জল ঘটোৱাৰ
২৪. দুলিয়াজান : ধ্রুব গগৈ
২৫. নাহরকাটিয়া : প্রণতি ফুকন
২৬. সোণারি : উৎপল গগৈ
২৭. ডিমৌ : অজয় কুমার গগৈ
২৮. নজিরা : দেবব্রত শইকীয়া
২৯. মাজুলী (এসটি) : ইন্দ্রনীল পেগু
৩০. টীয়ক : পল্লবী শইকিয়া গগৈ
৩১. যোরহাট : গৌরব গগৈ
৩২. গোলাঘাট : বিতুপন শইকিয়া
৩৩. বোকাজান (এসটি) : রতন ইংতি
৩৪. রংখাং (এসটি) : আগস্টিন ইংহি
৩৫. লক্ষীপুর : শান্তি কুমার সিংহ
৩৬. উদারবন্দ : অজিত সিং
৩৭. বরখলা : ডাঃ অমিত কুমার কালওয়ার
৩৮. শিলচর : অভিজিৎ পাল
৩৯. সোনাই : আমিনুল হক লস্কর
৪০. করিমগঞ্জ উত্তর : জাকারিয়া আহমদ
৪১. পাথারকান্দি : কার্তিক সেনা সিনহা
৪২. রামকৃষ্ণ নগর (এসসি) : সুরুচি রায়
এই প্রার্থী তালিকা ঘোষণার পর রাজ্যের রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *