রূপক চক্রবর্তী, শিলচর।
বরাক তরঙ্গ, ৩ মার্চ : আগামী ১৪ মার্চ শিলচর সফরে আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর আগমনকে কেন্দ্র করে জোরকদমে প্রস্তুতি শুরু করেছে কাছাড় জেলা প্রশাসন। মঙ্গলবার প্রধানমন্ত্রীর নির্ধারিত সভাস্থল পরিদর্শন করেন রাজ্যের মন্ত্রী পীযূষ হাজরিকা। সঙ্গে ছিলেন মন্ত্রী কৌশিক রায়, বিধায়ক দীপায়ন চক্রবর্তীসহ বিভিন্ন বিভাগের আধিকারিকরা। শিলচরের রামনগর বাইপাস এলাকায় সভামঞ্চ, নিরাপত্তা ব্যবস্থা, যানবাহন নিয়ন্ত্রণ ও অন্যান্য অবকাঠামোগত প্রস্তুতি খতিয়ে দেখেন মন্ত্রী পীযূষ হাজরিকা।
এরপর কাছাড়ের জেলা আয়ুক্ত কার্যালয়ে মন্ত্রী পীযূষ হাজরিকার উপস্থিতিতে এক উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে জেলা আয়ুক্ত, সিনিয়র পুলিশ সুপার-সহ বিভিন্ন দপ্তরের শীর্ষ আধিকারিকরা উপস্থিত ছিলেন। সেখানে প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে নিরাপত্তা, জনসমাগম নিয়ন্ত্রণ, ট্রাফিক ব্যবস্থাপনা এবং সামগ্রিক প্রশাসনিক প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে মন্ত্রী পীযূষ হাজরিকা জানান, প্রধানমন্ত্রী রামনগর বাইপাসে আয়োজিত এক বিশাল জনসভায় অংশ নেবেন। পাশাপাশি তিনি গুয়াহাটি–বরাপানী–পাঁচগ্রাম জাতীয় সড়কের এক্সপ্রেস প্রকল্প এবং শিলচর ফ্লাইওভারের শিলান্যাস করবেন।
প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে জেলাজুড়ে ব্যাপক উৎসাহের সৃষ্টি হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে জানানো



