৩ মার্চ : ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, তারা বাহরাইনের শেখ ইসা এলাকায় অবস্থিত একটি মার্কিন বিমান ঘাঁটিতে ব্যাপক হামলা চালিয়েছে। হামলায় ব্যবহার করা হয়েছে ২০টি ড্রোন এবং তিনটি ক্ষেপণাস্ত্র।
আইআরজিসির বিবৃতিতে বলা হয়েছে, এই হামলায় মার্কিন বিমান ঘাঁটির প্রধান কমান্ড এবং সদর দপ্তর ভবন ধ্বংস হয়েছে। পাশাপাশি তাদের জ্বালানি ট্যাঙ্কগুলোতে আগুন লাগানো হয়েছে। এই পদক্ষেপকে ইরান তার সামরিক প্রতিশোধের অংশ হিসেবে উপস্থাপন করেছে।
হামলার বিষয়ে বাহরাইনের পক্ষ থেকে এখনও কোনও মন্তব্য পাওয়া যায়নি। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছ।
এর আগে, ইরানের সামরিক বাহিনী বাহরাইনে অবস্থিত যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর ঘাঁটিতে হামলার খবর প্রকাশ করেছিল। এই নতুন হামলার দাবি ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনার নতুন মাত্রা যোগ করেছে।




