গরু বাঁচাতে গিয়ে শিলচর-কালাইন সড়কে ভয়াবহ দুর্ঘটনা, আহত ২০-এর বেশি যাত্রী

Spread the news

মান্তু নাথ, বড়খলা।
বরাক তরঙ্গ, ২ মার্চ : কাছাড় জেলার শিলচর-কালাইন সড়কে সোমবার ফের এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা সংঘটিত হয়েছে। গরুকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী ডিলাক্স বাস রাস্তার পাশের মাঠে উল্টে পড়ে। এই ঘটনায় কুড়িরও বেশি যাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা সঙ্কটজনক বলে জানা গেছে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, সোমবার দুপুর প্রায় দেড়টা নাগাদ কালাইন থেকে শিলচর অভিমুখে আসছিল যাত্রীবোঝাই ডিলাক্স গাড়িটি। গাড়িটি চান্দপুর জিপির বেলাকোনা এলাকায় পৌঁছালে আচমকাই একটি গরু রাস্তার সামনে চলে আসে। প্রত্যক্ষদর্শীদের মতে, গরুটিকে বাঁচানোর চেষ্টা করতে গিয়ে চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। ফলে গাড়িটি রাস্তার পাশের ক্ষেতের মধ্যে গিয়ে পড়ে।

এই দুর্ঘটনায় প্রায় ২০ জন যাত্রী আহত হন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় উদ্বেগ সৃষ্টি হয়েছে। খবর পেয়ে পুলিশ ও স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। পরে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতাল এবং শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ দুর্ঘটনার কারণ খতিয়ে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *