ইরানের নতুন নেতৃত্ব আলোচনায় বসতে চাচ্ছে, আমিও রাজি হয়েছি: ট্রাম্প

Spread the news

১ মার্চ : যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ অন্তত ৪৮ জন নেতা নিহত হয়েছেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাদের অভিযান ‘খুব ভালোভাবে দ্রততার সঙ্গে এগিয়ে চলেছে’ বলেও জানান তিনি।

আয়াতুল্লাহ খামেনির নিহত হওয়ার পর ইরানের বর্তমান নেতারা যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসার ইচ্ছা প্রকাশ করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাদের সঙ্গে বৈঠকে বসতে তিনি নিজেও রাজি আছেন বলে জানিয়েছেন।

আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর পর ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা কে হতে যাচ্ছেন, সেটির দিকেই নজর সবার। সর্বোচ্চ নেতা খুঁজতে ইতোমধ্যে কাজও শুরু করে দিয়েছে দেশটির লিডারশিপ কাউন্সিল।ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানালেন, সব ধরনের প্রক্রিয়া সম্পন্ন করে এক থেকে দুই দিনের মধ্যে ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত হতে পারেন।

যুক্তরাষ্ট্র ও ইজরায়েল যেভাবে হামলা চালিয়ে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করেছে, তাতে নিন্দা জানিয়েছে চীন ও রাশিয়া। অন্যদিকে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা চালিয়ে ইরানের সর্বোচ্চ নেতাকে হত্যার ঘটনায় সন্তোষ প্রকাশ করেছে ফ্রা

তেহরান শহরে নতুন করে হামলা শুরু করেছে ইসরায়েল। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, তিনি ইরানের বিরুদ্ধে “অভিযান চালিয়ে যাওয়ার নির্দেশনা দিয়েছেন।”

ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাব দেওয়ার কথা জানিয়েছে ইরান সমর্থিত লেবাননের হেজবুল্লাহ।
ইরান অভিযান পরিচালনার সময় যুক্তরাষ্ট্রের তিন সেনা সদস্য নিহত হয়েছেন বলে জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। সেইসঙ্গে, আরও পাঁচজন ‘গুরুতর আহত’ হয়েছেন বলেও জানানো হয়েছে। এদিকে, ইসরায়েল জানিয়েছে, গত দুইদিনে তাদের নয়জন নাগরিক নিহত হয়েছে।

ইরানের মিনাবে মেয়েদের একটি স্কুলে শনিবারের হামলার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬৫ জনে। এছাড়া তেহরানে ২৪ ঘণ্টায় ৬০টি হামলা হয়েছে এবং এতে কমপক্ষে ৫৭ জন নিহত হয়েছেন।

যুক্তরাষ্ট্র ও ইজরায়েলি হামলার জবাবে ইরান প্রতিশোধমূলক হামলা শুরু করার পর থেকে “সংযুক্ত আরব আমিরাতে এক বাংলাদেশিসহ তিনজন নিহত এবং ৫৮ জন আহত হয়েছে” বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা।

ইরানে হামলা শুরুর পর থেকে কুয়েতের বিমান বাহিনী ৯৭টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ২৮৩টি ড্রোন ধ্বংস করেছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এই ঘটনায় একজন নিহত এবং ৩২ জন আহত হয়েছেন।

ইরানের সশস্ত্র বাহিনীর সদস্যরা তাদের “শত্রুদের ঘাঁটি গুঁড়িয়ে দিচ্ছে” বলে দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে হামলার দাবি করেছে ইরানের ইসলামিক রেভোল্যুশনারি গার্ডস কোর বা আইআরজিসি। তবে এমন দাবি নাকচ করে দিয়েছে যুক্তরাষ্ট্র।
ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা এবং তেহরানের প্রতিশোধমূলক পাল্টা হামলার পর বাংলাদেশসহ বিভিন্ন দেশের এয়ার লাইন্সগুলো মধ্যপ্রাচ্যে ও আশেপাশের ফ্লাইট বাতিল এবং ডাইভার্ট করে দিচ্ছে।
খবর : বিবিসি বাংলা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *