বরাক তরঙ্গ, ২৮ ফেব্রুয়ারি : শিলচরের কুং-ফু মার্শাল আর্ট শিল্পীরা কর্ণাটকের বেঙ্গালুরুতে অনুষ্ঠিত ২০২৬ সালের ১৯তম ব্ল্যাক বেল্ট ও দুয়ান পরীক্ষায় উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছেন। গ্র্যান্ডমাস্টার জুগেশ্বর সিং ক্ষেত্রীমায়ুম-এর নেতৃত্বে অনুষ্ঠিত এই পরীক্ষায় শিলচরের শিল্পীরা উচ্চপদস্থ প্রমোশন লাভ করে গৌরব অর্জন করেন।
পরীক্ষায় মাস্টার রামজয় দাসকে ৩য় দুয়ান ব্ল্যাক বেল্ট প্রদান করা হয়। পাশাপাশি হেমন্ত দাস এবং আকাশ যাদব সফলভাবে ব্ল্যাক বেল্ট অর্জন করেন। তাদের এই সাফল্য শিলচরের মার্শাল আর্টস অঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।
মণিপুরের বাসিন্দা গ্র্যান্ডমাস্টার ক্ষেত্রীমায়ুম ইন্ডিয়া কুয়ো শু ফেডারেশন-এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ব্যাঙ্গালোরের ওয়ারিয়র কুং-ফু একাডেমি-এর প্রতিষ্ঠাতা এবং ওয়ার্ল্ড কুয়ো শু ফেডারেশন-এর এক্সিকিউটিভ কমিটির সদস্য। কোচিং ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য তিনি এশিয়া অ্যাওয়ার্ডেও সম্মানিত হয়েছেন।
বর্তমানে তিনি ইন্টারন্যাশনাল একাডেমি ফর লার্নিং মার্শাল আর্টস এবং ওয়ারিয়র কুং-ফু একাডেমির মাধ্যমে দেশের মার্শাল আর্টসের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।
শিলচরের কুং-ফু শিল্পীদের এই সাফল্য স্থানীয় মার্শাল আর্টস সম্প্রদায়ের জন্য এক অনুপ্রেরণাদায়ক দৃষ্টান্ত হিসেবে বিবেচিত



