৫.০ রিখটার স্কেলে কম্পন কলকাতায়

Spread the news

২৭ ফেব্রুয়ারি : ফের কলকাতায় ভূমিকম্প। বেশ কয়েক সেকেন্ড ধরে অনুভূত হয়েছে এই ভূমিকম্প। সময় ছিল শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ১-২২ মিনিট নাগাদ প্রথম কম্পন অনুভূত হয়েছে। কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলা কেঁপে উঠল। বাংলাদেশের খুলনার কাছে এই ভূমিকম্পের উৎসস্থল। যা কলকাতা থেকে ১০২ কিলমিটার দূরে অবস্থিত।

রিখটার স্কেলে কম্পনমাত্রা ৫.০। শহরের বুকে পরপর দু’বার ভূমিকম্প হয়েছে। ভূ পৃষ্ঠের ৩৫ কিলোমিটার গভীরে ভূমিকম্প অনুভূত হয়েছে। টানা ৫২ সেকেন্ড ধরে কেঁপেছে ভূপৃষ্ঠ। আতঙ্কে অনেকেই বহুতল অফিস ভবন থেকে নিচে নেমে এসেছে। রাস্তাঘাটে ছোটাছুটি পড়ে গিয়েছে। জানা গিয়েছে, ভূমিকম্প অনুভূত হয়েছে, কলকাতা-সহ দুই মেদিনীপুর, দুই চব্বিশ পরগনা, হুগলী, হাওড়া, বাঁকুড়া, পুরুলিয়া, নদিয়ায়। বহু শহরবাসীর মোবাইলে ভূমিকম্প সংক্রান্ত নোটিফিকেশন এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *