আবগারি মামলায় সসম্মানে মুক্তি পেলেন কেজরিওয়াল ও সিসোদিয়া

Spread the news

২৭ ফেব্রুয়ারি : দিল্লি আবগারি নীতি মামলায় বড়সড় স্বস্তি পেলেন আম আদমি পার্টির (AAP) দুই শীর্ষ নেতা। দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়াকে এই মামলা থেকে অব্যাহতি দিয়েছে আদালত। মামলার রায়ে আদালত স্পষ্ট জানিয়েছে, সিবিআই (CBI) অভিযুক্তদের বিরুদ্ধে আনা কোনো অভিযোগই অকাট্য প্রমাণের ভিত্তিতে প্রমাণ করতে পারেনি।

আদালত অরবিন্দ কেজরিওয়ালকে মুক্তি দিয়ে পর্যবেক্ষণে জানায় যে, তাঁর বিরুদ্ধে আনা গুরুতর অভিযোগগুলো প্রমাণের মতো কোনও বস্তুগত ভিত্তি সিবিআই পেশ করতে পারেনি। আদালত বলে:”কোনো প্রমাণ ছাড়াই কাউকে ষড়যন্ত্রের কেন্দ্রীয় চরিত্র হিসেবে অভিহিত করা যায় না। প্রসিকিউশনের দাবি যদি ভিত্তিহীন হয়, তবে তা কেবল আইনি পরাজয় নয়, বরং সাধারণ মানুষের প্রশাসনিক ব্যবস্থার ওপর আস্থাও কমিয়ে দেয়।”

মণীশ সিসোদিয়া প্রসঙ্গে আদালত জানায়, প্রসিকিউশনের মামলাটি বিচার বিভাগীয় পর্যালোচনায় ধোপে টেকেনি। সিবিআই যে নথিপত্র পেশ করেছে, তাতে সিসোদিয়ার কোনো অপরাধমূলক অভিপ্রায় খুঁজে পায়নি আদালত। বরং নথিপত্রগুলি পর্যালোচনার পর আদালত বলেছে, এগুলি ছিল একটি নীতি প্রণয়নের স্বাভাবিক প্রশাসনিক প্রক্রিয়া বা আলোচনা মাত্র, কোনও দুর্নীতির অংশ নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *