বরাক তরঙ্গ, ২৬ ফেব্রুয়ারি : গুমড়া পিআইসি-র নিয়ন্ত্রণাধীন কালাইনছড়া চেক পোস্টে ৮১ কার্টন অবৈধ মদ বাজেয়াপ্ত করেছে পুলিশ। ঘটনায় এক ব্যক্তিকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে গুমড়া পিআইসি-র ইনচার্জ প্রণব মিলি বাহিনী নিয়ে মেঘালয়অভিমুখী সন্দেহভাজন এএস১১ইসি ৮৬৫৫ নম্বরের একটি লরিতে তল্লাশি চালান। এতে লরি থেকে ৮১কার্টন অবৈধ মদ উদ্ধার হয়। পুলিশ লরিসহ বদরপুর থানাধীন কান্দিগ্রামের বাসিন্দা কমরুল ইসলাম নামের এক ব্যক্তিকে আটক করে। ধৃতকে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে পুলিশ।




