৩৬ ঘণ্টার অভ্যন্তরীণ অ্যাপ্লিকেশন এবং পোর্টাল বন্ধ থাকবে, প্রিপেড গ্রাহকদের পর্যাপ্ত ব্যালেন্স রাখার আহ্বান APDCL এর

Spread the news

বরাক তরঙ্গ, ২৬ ফেব্রুয়ারি : এপিডিসিএল (APDCL) চলমান ক্লাউড মাইগ্রেশন কার্যক্রমের কারণে ৩৬ ঘণ্টার নির্ধারিত সিস্টেম ডাউনটাইম সম্পর্কে গ্রাহকদের অবহিত করেছে। একটি সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, এই শাটডাউন শুরু হবে ২৮ ফেব্রুয়ারি রাত ৯টা থেকে এবং চলবে ২ মার্চ সকাল ৯টা পর্যন্ত। এই সময়ের মধ্যে ARMS, Consumer Portal, EasyPay, MyBijulee এবং BijuleeBandhu সহ সমস্ত পাবলিক ও অভ্যন্তরীণ অ্যাপ্লিকেশন এবং পোর্টাল সাময়িকভাবে বন্ধ থাকবে এবং ব্যবহার করা যাবে না।

এপিডিসিএল জানিয়েছে, “চলমান ক্লাউড মাইগ্রেশন কার্যক্রমের অংশ হিসেবে ২৮ ফেব্রুয়ারি রাত ৯টা থেকে ২ মার্চ সকাল ৯টা পর্যন্ত ৩৬ ঘণ্টার জন্য সিস্টেম ডাউনটাইম নির্ধারিত হয়েছে। এই সময়ে ARMS, Consumer Portal, EasyPay, MyBijulee, BijuleeBandhu এবং সংশ্লিষ্ট অন্যান্য সমস্ত পাবলিক ও অভ্যন্তরীণ পরিষেবা সাময়িকভাবে উপলব্ধ থাকবে না।”
সংস্থার পক্ষ থেকে প্রিপেইড গ্রাহকদের পর্যাপ্ত ব্যালেন্স বজায় রাখার পরামর্শ দেওয়া হয়েছে, যাতে এই সময়ে বিদ্যুৎ পরিষেবা ব্যাহত না হয়।

এপিডিসিএল আরও জানিয়েছে, “প্রিপেড গ্রাহকদের অনুরোধ করা হচ্ছে পর্যাপ্ত ব্যালেন্স বজায় রাখতে। এর ফলে গ্রাহকদের যে কোনও অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *