দিসপুর পুলিশের জালে প্রতারক, উদ্ধার ১১টি যানবাহন

Spread the news

বরাক তরঙ্গ, ২৪ ফেব্রুয়ারি : দিসপুর পুলিশের জালে এক প্রতারক ধরা পড়েছে। অভিযুক্ত ব্যক্তি প্রতারণার মাধ্যমে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে গাড়ি ভাড়ায় নিয়ে পরে সেগুলি বিক্রি করে দিত বলে অভিযোগ। ধৃত প্রতারকের পরিচয় রূপজ্যোতি দাস, যিনি কামরূপ জেলার বাসিন্দা। পুলিশ জানিয়েছে, রূপজ্যোতি দাসের দেওয়া তথ্যের ভিত্তিতে এখন পর্যন্ত মোট ১১টি যানবাহন উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া যানবাহনগুলির মধ্যে কিছু রাজ্যের বিভিন্ন এলাকা থেকে এবং কিছু অরুণাচল প্রদেশ থেকেও উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় পুলিশ বিস্তারিত তদন্ত চালিয়ে যাচ্ছে এবং প্রতারণা চক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *