হাইলাকান্দিতে ইয়াবা উদ্ধার, আটক যুবতীসহ দুই

Spread the news

অনিন্দিতা পাল, হাইলাকান্দি।
বরাক তরঙ্গ, ২৩ ফেব্রুয়ারি : হাইলাকান্দিতে মাদক পাচারের বিরুদ্ধে বড়সড় সাফল্য অর্জন করেছে পুলিশ। হাইলাকান্দি বাইপাসের বাউয়ারঘাট প্রথম খণ্ডে অবস্থিত ড্রিমল্যান্ড সিনিয়র সেকেন্ডারি স্কুলের সামনে বিশেষ অভিযান চালিয়ে একটি গাড়ি থেকে প্রায় ১৫ কেজি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই মাদক পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, মনিপুর থেকে আসা MZ 01R 6434 নম্বরের একটি গাড়িকে গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আটক করা হয়। পরে গাড়িতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেফতার হওয়া দুই অভিযুক্তের নাম মাংখলুন হাউকিপ এবং মউসি পেল্লি। উদ্ধার হওয়া মাদকের আনুমানিক বাজার মূল্য প্রায় ৫ কোটি টাকা বলে জানিয়েছে পুলিশ।

এই অভিযানটি সিনিয়র পুলিশ সুপার অমিতাভ সিনহার নেতৃত্বে পরিচালিত হয়। অভিযানে অতিরিক্ত পুলিশ সুপার সমীর বরা, ডিএসপি বিকে শইকিয়া এবং সদর থানার ওসি পল উপস্থিত ছিলেন।

পুলিশ জানিয়েছে, মাদক পাচার চক্রের বিরুদ্ধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদারভাবে চালিয়ে যাওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *