বরাক তরঙ্গ, ২৩ ফেব্রুয়ারি : শিলচরের কাছাড় কলেজে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে প্রদীপ দত্তরায় সহ বরাক উপত্যকার তিনজন বিশিষ্ট ব্যাক্তিত্বকে চতুর্থ বর্ষের ‘ভারত ডিগনিটি অ্যাওয়ার্ড দিয়ে সম্মাননা জানিয়েছে নিউজ ম্যানিয়া গ্রুপ। তাঁদের এই পদক্ষেপকে অভিনন্দন জানালেন ‘প্রাক্তনী আকসার সদস্যরা।
এক প্রেস বার্তায় প্রাক্তনী আকসার মুখ্য আহ্বায়ক অধ্যাপক হিলাল উদ্দিন লস্কর বলেন যে প্রদীপ দত্তরায়ের নেতৃত্বে ১৯৮৩ সালে বরাকে একটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের দাবিতে আকসার আন্দোলন শুরু হয়েছিল। দীর্ঘ ১০ বছর ব্যাপী এই আন্দোলনের ফলশ্রুতিতে ১৯৯৪ সালে শিলচরে আসাম বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়। কিন্তু আজ অব্দি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সরকারি ভাবে আকসার এই অবদানকে স্বীকৃতি দেয়নি। তিনি বলেন যদিও প্রদীপ দত্তরায় বা আকসার কোন নেতাই স্বীকৃতির জন্য লালায়িত নন,কারণ সেই স্বীকৃতি বরাকের জনসাধারণ তাঁদের দিয়েছেন তবু তাঁদের সন্দেহ এর পেছনে কতৃপক্ষের রাজনৈতিক বাধ্যবাধকতা রয়েছে। তিনি বলেন প্রদীপ দত্তরায় এর আগেও বহু সম্মান পেয়েছেন। শিক্ষার উন্নয়নে অবদানের জন্য ১৯৯৪ সালে তাঁকে ‘সিভিল অনারারি ডক্টরেট সম্মান দেওয়া হয় ওয়ার্ল্ড পার্লামেন্ট কতৃক। ২০০৭ সালে বিশ্ববিদ্যালয় আন্দোলনের জন্য তিনি রাজীব গান্ধী শিরোমনি অ্যয়য়ার্ড পান। এছাড়া ব্যাতিক্রম অ্যাওয়ার্ড,নর্থ ইস্ট, বুক ফেয়ার অ্যাওয়ার্ড সহ বহু সম্মান দেওয়া হয়েছে তাঁকে। তবুও নিউজ ম্যানিয়া গ্রুপের এই উদ্যোগ অবশ্যই উল্লেখযোগ্য এবং এজন্য তিনি তাদের অভিনন্দন জানাচ্ছেন।
প্রদীপ দত্তরায় ছাড়াও বরাক উপত্যকার এদিনের অন্য দুই পুরস্কার প্রাপক কবি আশুতোষ দাস ও পরিবেশ বিজ্ঞানী পার্থঙ্কর চৌধুরীকে এদিন অভিনন্দন জানিয়ে তাঁদের দীর্ঘ ও নীরোগ জীবন কামনা করেছেন প্রাক্তনী আকসার আহ্বায়ক পঙ্কজ দেবরায়।
প্রাক্তনী আকসার পক্ষ থেকে আহ্বায়ক সজল দেবরায় এক প্রেস বার্তায় এই খবর জানিয়েছেন।



