বরাক তরঙ্গ, ২২ ফেব্রুয়ারি : সামাজিক দায়িত্ববোধের অঙ্গ হিসেবে শিলচর সৎসঙ্গ বিহারের দৈনন্দিন কাজের সঙ্গে যুক্ত কয়েকজন গুরুভ্রাতা যৌথভাবে একটি মহৎ প্রকল্পে অংশ নিয়েছেন। রবিবার দুপুরে এই উদ্যোগে দু’টি বেসরকারি সামাজিক সংস্থার পরিচালকদের হাতে আর্থিক সহায়তা রাশি এবং আবাসিকদের হাতে খাবারের প্যাকেট তুলে দেওয়া হয়। দাসকলোনিস্থিত ‘এরা আমাদের’ সংস্থা বিকলাঙ্গ শিশুদের সেবায় নিয়োজিত এবং বিবেকানন্দ রোডের ‘শক্তি সদন’ সামাজিক বিপর্যয়ের শিকার মেয়েদের রক্ষণাবেক্ষণ করে।
এই প্রকল্পে অংশগ্রহণকারীদের মধ্যে রয়েছেন হিমাংশুভূষণ নাথ, উত্তম দে, কৃপেশ চক্রবর্তী, শিবসুন্দর পাল, উত্তম দেব, দিবা পাল, খগেন্দ্র রায়, শঙ্করপ্রসাদ মৈত্র, আশীষ দাস,রণধীর ঘোষ, অনুপ কুমার বিশ্বাস সহ অন্যান্য গুরুভ্রাতা।এই উদ্যোগ স্থানীয় সমাজের দুর্বল অংশকে সাহায্য করার পাশাপাশি সৎসঙ্গ বিহারের সামাজিক অবদানকে আরও উজ্জ্বল করে তুলেছে।



