আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করল মাতৃভাষা সুরক্ষা সমিতির

Spread the news

পিএনসি, শিলচর।
বরাক তরঙ্গ, ২১ ফেব্রুয়ারি : আন্তর্জাতিক মাতৃভাষা দিবস মর্যাদা সহকারে পালন করল বরাক উপত্যকা মাতৃভাষা সুরক্ষা সমিতি। এ উপলক্ষে শনিবার এক সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন বরাক উপত্যকা মাতৃভাষা সুরক্ষা সমিতির সভাপতি তথা ভাষা সেনানী সুনীল রায়। সভায় বিভিন্ন বক্তা মাতৃভাষার প্রচার ও প্রসারের জন্য কাজ করার আহ্বান জানান।

সভায় বক্তাদের মধ্যে ছিলেন বিশিষ্ট সাংবাদিক অতীন দাশ, বিশিষ্ট সমাজসেবী ও ভাষা সেনানী মিহিরলাল রায়, বরাক উপত্যকা সাংবাদিক সংস্থার সভাপতি ড. হারাণ দে, অসম সাহিত্য সভার কাছাড় জেলা কমিটির সভাপতি ডঃ যোগেশ্বর বর্মণ, কবি মহুয়া চৌধুরী বিষ্ণুপ্রিয়া মণিপুরি সাহিত্য সভার প্রতিনিধি শিবেন্দ্রকুমার সিনহা প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে বিশিষ্ট ব্যক্তিবর্গ শহিদ স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। অনুষ্ঠানটির সঞ্চালনা করেন দেবলীনা রায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *