কাছাড় সিমেন্ট প্ল্যান্ট ম্যানুফ্যাকচারিং ইউনিটের উদ্বোধন মুখ্যমন্ত্রীর

Spread the news

বরাক তরঙ্গ, ২০ ফেব্রুয়ারি: কাছাড় জেলার বুরুঙ্গা হিলাড়ায় প্রায় ৪০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত কাছাড় সিমেন্ট প্ল্যান্ট ম্যানুফ্যাকচারিং ইউনিটের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। শুক্রবার এক আনুষ্ঠানিকভাবে তিনি এই অত্যাধুনিক উৎপাদন কেন্দ্রের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানের পর সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী জানান, এই শিল্পপ্রতিষ্ঠান চালু হওয়ায় বরাক উপত্যকার অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হবে এবং বহু মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। তিনি বলেন, ৪০০ কোটি টাকার এই বিনিয়োগ অঞ্চলের শিল্প মানচিত্রে নতুন দিগন্ত উন্মোচন করবে।

এছাড়াও মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, আগামী ১৪ মার্চ শিলচরে একটি গুরুত্বপূর্ণ ফ্লাইওভারের শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একই দিনে পাঁচগ্রাম-বরাপানি হাইস্পিড করিডরেরও শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী বলে জানান তিনি। উদ্বোধনী অনুষ্ঠানে বিজেপির একাধিক শীর্ষস্থানীয় নেতা-কর্মী, স্টার সিমেন্টের ম্যানেজিং ডিরেক্টরসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *