কাছাড়ের নয়া ডিইইও মিঠুন

Spread the news

বরাক তরঙ্গ, ১৯ ফেব্রুয়ারি : জেলা প্রাথমিক শিক্ষা আধিকারিক (ডিইইও) পদে নতুনভাবে নিয়োগ পেলেন মিঠুন জাহরি। এতদিন এই পদে ভারপ্রাপ্ত জেলা প্রাথমিক শিক্ষা আধিকারিক হিসেবে দায়িত্ব পালন করছিলেন গণেশ হরিজন।

উল্লেখ্য, গণেশ হরিজনের গত ২৬ ডিসেম্বরই বদলির নির্দেশ জারি করা হয়েছিল। তবে বদলির পরও তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেননি। অবশেষে আজ তাঁর স্থলেই জেলা প্রাথমিক শিক্ষা আধিকারিক পদে মিঠুন জাহারিকে নিয়োগ করা হয়েছে।
নতুন আধিকারিকের নিয়োগের মাধ্যমে শিক্ষা দপ্তরের প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *