বরাক তরঙ্গ, ১৮ ফেব্রুয়ারি : আগামীকাল থেকে রমজান শুরু হচ্ছে। বুধবার সন্ধ্যায় চাঁদ দেখা গেছে এ খবর জানিয়েছেন আহলে সুন্নত ওয়াল জামাতের মুখ্য উপদেষ্টা সারিমুল হক লস্কর। একই ভাবে নদওয়াতুত তামিরের আমিরে শরিয়ত শায়খুল হাদিস মওলানা ইউসুফ আলিও এক প্রেস বিবৃতি দিয়ে চাঁদ দেখার খবর জানিয়েছেন। বৃহস্পতিবার থেকে রমজান শুরু হবে।
এ দিকে, আহলে সুন্নত ওয়াল জামাতের প্রকাশিত সূচি অনুযায়ী সেহরির শেষ সময় ৪-২৯ মিনিট ও ইফতার শুরু হবে ৫-১৮ মিনিটে।




