আন্তর্জাতিক মঞ্চে বরাকের কন্যার সাফল্য, সিউলে ‘ডেভেলপিং কান্ট্রিজ এডুকেশন অ্যাওয়ার্ড’ ডাঃ অস্মিতার
শমীন্দ্র পাল, কাটিগড়া।বরাক তরঙ্গ, ১ অক্টোবর : আন্তর্জাতিক মঞ্চে ফের উজ্জ্বল হল অসমের নাম। দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে অনুষ্ঠিত আন্তর্জাতিক শিক্ষা সম্মেলনে ‘ডেভেলপিং কান্ট্রিজ এডুকেশন অ্যাওয়ার্ড’ অর্জন করে দেশের পাশাপাশি বরাক উপত্যকার জন্যও গৌরব বয়ে আনলেন চিকিৎসক ও গবেষক ডাঃ অস্মিতা শুক্লা। সম্মেলনে নিজের গবেষণাকর্ম উপস্থাপনের পর তাঁর গবেষণা ও উপস্থাপনার স্বীকৃতি হিসেবে এই সম্মান…
