বিজেপিতে যোগ দিতে পারেন দেবব্রত

Spread the news

বরাক তরঙ্গ, ১৮ ফেব্রুয়ারি : বিধানসভা নির্বাচনের আগে কংগ্রেসে বড় ভাঙনের আশঙ্কা, বিজেপিতে যোগ দিতে পারেন দেবব্রত শইকিয়া। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে কংগ্রেস দল আরও এক বড় ধাক্কার মুখে পড়তে পারে। ভূপেন বরার পর এবার বিরোধী দলনেতা দেবব্রত শইকিয়াও কংগ্রেস ছাড়তে পারেন বলে জোর জল্পনা শুরু হয়েছে।

সূত্রের খবর, বিরোধী দলনেতা দেবব্রত শইকিয়া ইতিমধ্যে বিজেপির সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন। রাজ্যসভা নির্বাচনে টিকিট নিশ্চিত হলেই তিনি বিজেপিতে যোগ দিতে পারেন বলে রাজনৈতিক মহলে আলোচনা চলছে। উল্লেখ্য, আগামী ১৬ মার্চ অসমের তিনটি আসনের জন্য রাজ্যসভা নির্বাচন অনুষ্ঠিত হবে।

এর আগে ভূপেন বরা’র বাসভবনেই গৌরব গগৈকে সতর্ক করেছিলেন দেবব্রত শইকিয়া। সে সময় তিনি হুঁশিয়ারি দিয়েছিলেন, ভূপেন বরা দল ছাড়লে তিনিও কংগ্রেস ত্যাগ করবেন।
দেবব্রত শইকিয়া কংগ্রেসের প্রাক্তন মুখ্যমন্ত্রী হিতেশ্বর শইকিয়ার পুত্র। তিনি ২০১১, ২০১৬ এবং ২০২১ সালে নাজিরা বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচিত হয়ে বিধানসভায় পৌঁছেছেন।

এদিকে, ভূপেন বরা দলত্যাগ করার পর মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মন্তব্য করেছিলেন, “২০২৬ সালের নির্বাচনে দেবব্রত শইকিয়া পরাজিত হবেন। নির্বাচনে হারার পর তাকে বিজেপিতে নিয়ে আসব। তার মায়ের অনুমতি নিয়েই তাঁকে বিজেপিতে আনব।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *