২২ ফেব্রুয়ারি বিজেপিতে যোগ দেবেন ভূপেন বরা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

Spread the news

বরাক তরঙ্গ, ১৭ ফেব্রুয়ারি : কংগ্রেস ত্যাগী বর্ষীয়ান নেতা ও প্রাক্তন বিধায়ক ভূপেন বরা আগামী ২২ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগদান করবেন। মঙ্গলবার রাতে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এই ঘোষণা করেন। মুখ্যমন্ত্রী ভূপেন বরার গুয়াহাটির ঘোরামারা এলাকায় অবস্থিত বাসভবনে গিয়ে তাঁর সঙ্গে দীর্ঘ বৈঠক করেন। বৈঠকের পর সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী জানান, “২২ ফেব্রুয়ারি ভূপেন বরা বিজেপিতে যোগদান করবেন। তাঁর সঙ্গে কংগ্রেসের বহু নেতা-কর্মীও বিজেপিতে যোগ দেবেন। যোগদানের সময় ও স্থান বিজেপির রাজ্য সভাপতি দিলীপ শইকীয়া নির্ধারণ করবেন।”

উল্লেখ্য, সোমবার সকালে হঠাৎই রাজ্য রাজনীতিতে চাঞ্চল্যের সৃষ্টি করে প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি ভূপেন বরা কংগ্রেস থেকে পদত্যাগ করেন। তাঁর এই সিদ্ধান্তে কংগ্রেস শিবিরে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। গৌরব গগৈ ও জিতেন্দ্র সিং-সহ দলের শীর্ষ নেতৃত্ব তাঁকে সিদ্ধান্ত পরিবর্তনের জন্য বোঝানোর চেষ্টা করলেও তিনি পদত্যাগের সিদ্ধান্ত থেকে সরে আসেননি।

এদিকে কংগ্রেস ত্যাগের কারণ ব্যাখ্যা করে ভূপেন বরা বলেন, “অসম প্রদেশ কংগ্রেস কমিটি এখন APCC-R-এ পরিণত হয়েছে। এই পরিস্থিতিতে আমি সেখানে থাকতে পারি না। দলের ভিতরে ‘R’-এর আধিপত্য চলছে।” তিনি আরও অভিযোগ করেন যে, দলের মধ্যে তাঁর মতামতকে গুরুত্ব দেওয়া হয়নি এবং এর ফলে তিনি নানা রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন।

মুখ্যমন্ত্রী ভূপেন বরার কংগ্রেসে দীর্ঘদিনের অবদানের প্রশংসা করে তাঁকে একজন প্রতিশ্রুতিবদ্ধ তৃণমূল নেতা হিসেবে উল্লেখ করেন। তাঁর বিজেপিতে যোগদান রাজ্যের রাজনৈতিক সমীকরণে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে বলে রাজনৈতিক মহলের

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *