শিলচরে সত্যাগ্রহে চাঞ্চল্য, অসুস্থ মহিলা আন্দোলনকারীকে অটোতে হাসপাতালে পাঠানো নিয়ে ক্ষোভ

Spread the news

বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ১৭ ফেব্রুয়ারি : শিলচর-এ চলমান সত্যাগ্রহ কর্মসূচির মধ্যে এক মহিলা আন্দোলনকারী গুরুতর অসুস্থ হয়ে পড়ায় চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। চার দফা দাবি আদায়ে নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরি মহাসভা সহ একাধিক সংগঠনের ডাকা টানা পাঁচ দিনের সত্যাগ্রহ কর্মসূচির পঞ্চম দিনে মঙ্গলবার এই ঘটনা ঘটে।
আন্দোলনকারীদের মধ্যে থাকা অঞ্জনা রানী শর্মা হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এবং ঘটনাস্থলেই অজ্ঞান হয়ে যান। অভিযোগ, আন্দোলনস্থলে সরকারি ১০৮ এম্বুলেন্স উপস্থিত থাকলেও সেখানে কোনও চিকিৎসক বা নার্স ছিলেন না এবং এম্বুলেন্সটি ব্যবহারযোগ্য অবস্থায় ছিল না। ফলে বাধ্য হয়ে সহ আন্দোলনকারীরা অসুস্থ মহিলাকে অটোতে করে শিলচর সিভিল হাসপাতাল-এ নিয়ে যান। বর্তমানে তিনি সংকটজনক অবস্থায় চিকিৎসাধীন বলে জানা গেছে।

এই ঘটনায় আন্দোলনস্থলে তীব্র ক্ষোভ ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। সত্যাগ্রহীদের অভিযোগ, আন্দোলন চলাকালীন ২৪ ঘণ্টা চিকিৎসক ও নার্স মোতায়েন থাকার কথা থাকলেও বাস্তবে চরম গাফিলতি দেখা গেছে। ক্ষুব্ধ আন্দোলনকারীরা হুঁশিয়ারি দিয়ে জানান, তাঁদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে কোনও অপ্রীতিকর ঘটনা ঘটলে তার সম্পূর্ণ দায় সরকার ও স্থানীয় প্রশাসনকে নিতে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *