হাইলাকান্দিতে স্কিল যাত্রা ৩.০ পর্যায়ের সচেতনতা কর্মসূচির উদ্বোধন

Spread the news

বরাক তরঙ্গ, ১৫ ফেব্রুয়ারি : শিক্ষার্থীদের নিজস্ব দক্ষতা অনুযায়ী ক্যারিয়ারের জন্য বিষয় নির্বাচনে  সহযোগিতার হাত সরকার থেকে বাড়িয়ে দিতে হাইলাকান্দি জেলার কৈয়া মডেল হাইস্কুলে শনিবার আসাম স্কিল ডেভেলপমেন্ট মিশনের অধীনে “স্কিল যাত্রা (ফেজ-৩) – স্কিল অন হুইলস” সচেতনতা কর্মসূচির উদ্বোধন করা হয়। এই অনুষ্ঠানে নবম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের শিল্পের চাহিদা অনুযায়ী দক্ষতা প্রশিক্ষণ সম্পর্কে সচেতন করা হয় এবং তাদের ভবিষ্যত ক্যারিয়ার গড়তে উৎসাহিত করা হয়।

অনুষ্ঠানে মোবাইল সচেতনতা ভ্যান, ক্যারিয়ার কাউন্সেলিং এবং ডিজিটাল সাইকোমেট্রিক পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নের সুযোগ সম্পর্কে অবহিত করা হয়। এই উদ্যোগের লক্ষ্য হলো শিক্ষার্থীদের মধ্যে দক্ষতা উন্নয়ন সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা, নিয়োগযোগ্যতা বাড়ানো এবং আত্মনির্ভরশীলতা প্রচার করা।
এতে ইন্টারঅ্যাক্টিভ সেশন, অন-গ্রাউন্ড দক্ষতা প্রদর্শন এবং ক্যারিয়ার গাইডেন্স অন্তর্ভুক্ত রয়েছে। এতে নর্থ ইস্ট স্কিল সেন্টারের প্রাক্তন শিক্ষার্থীরাও অংশগ্রহণ করেন। এই উদ্যোগটি হাইলাকান্দি জেলার সরকারি স্কুল এবং কলেজগুলিতে বিস্তৃত। অনুষ্ঠানে স্কিলযাত্রা সংক্রান্ত একটি প্রামাণ্য ভিডিও প্রদর্শন করা হয়।। শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় তথ্য পত্র। এরপর স্কিল ভ্যানের পতাকা প্রদর্শন এর মধ্য দিয়ে হাইলাকান্দিতে এই স্কিল কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা হয়। বিদ্যালয় পরিদর্শক তাপস দত্ত পতাকা নেড়ে স্কিল ভেনটির যাত্রা শুরু করেন। এই উপলক্ষে আয়োজিত হয় স্কিল ক্যারিয়ার সচেতনতা শিবির এবং স্কিল টেস্ট। এত ছাত্রছাত্রীদের ব্যাপক অংশগ্রহণ পরিলক্ষিত হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ে পরিদর্শক তাপস দত্ত সহ, জেলার স্কিল ডেভেলপমেন্ট মিশন শাখার ডিপিএম পিনাক চৌধুরী এবং জেলা তথ্য ও জনসংযোগ আধিকারিকের প্রতিনিধি এল বিশ্বরাজ সিংহ  ছাত্র-ছাত্রীদেরকে দক্ষতা অর্জনে প্রাসঙ্গিক তথ্য তুলে ধরেন। শুরুতে উদ্দেশ্য ব্যাখ্যা করে অধ্যক্ষ মৌসুমী দাস বলেন, দক্ষতাই আত্মনির্ভরতার প্রথম সোপান।

উল্লেখ্য, এই কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীরা তাদের ভবিষ্যত ক্যারিয়ার সম্পর্কে সঠিক সিদ্ধান্ত নিতে পারবে এবং দক্ষতা উন্নয়নের মাধ্যমে আত্মনির্ভরশীল হতে পারবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *