শিলডুবিতে ভয়াবহ বাস দুর্ঘটনা, মৃত্যু এক যাত্রীর, আহত একাধিক

Spread the news

বরাক তরঙ্গ, ১৪ ফেব্রুয়ারি : শিলচর-আইজল জাতীয় সড়কের শিলডুবিতে ভয়াবহ বাস দুর্ঘটনা ঘটল। নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী ট্রেভেলার বাস দুর্ঘটনার কবলে পড়ে। এতে প্রাণ হারিয়েছেন এক যাত্রী। দুর্ঘটনায় বেশ কয়েকজন যাত্রী গুরুতর আহত হন বলে জানা যায়। দুর্ঘটনাটি সংঘটিত হয় শনিবার বেলা এগারোটা নাগাদ।

স্থানীয়দের তৎপরতায় আহতদের দ্রুত উদ্ধার করে শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনায় অন্তত ২৫-২৭জন যাত্রী গুরুতর আহত হয়েছেন। তিন জনের অবস্থা আশঙ্কাজনক বলে স্থানীয় সুত্রে জানা গিয়েছে। মৃত ব্যক্তি বঙাইগাঁয়ের বাসিন্দা বলে জানা যায়, তিনি সেনাকর্মী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *