বরাক তরঙ্গ, ১২ ফেব্রুয়ারি : ধলাই বিধানসভা কেন্দ্রের ভাগা বাজার জিপির বনগ্রামে ধান ক্ষেতের মাঠে এক যুবকের মৃতদেহ উদ্ধার হল। বৃহস্পতিবার সকালে ওই গ্রামের মজিবুর রহমান নামের যুবকের মৃতদেহ উদ্ধার নিয়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এদিন সকালে স্থানীয় এক ব্যক্তি ক্ষেতের মাঠে গরু দিতে গিয়ে বছর চল্লিশের মজিবুরের লাশটি দেখতে পান। মুহূর্তেই খবরটি ছড়িয়ে পড়লে লোকজনের ভিড় জমে উঠে। খবর দেওয়া হয় ধলাই পুলিশে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে।
মজিবুরের পরিবারের বক্তব্য, গতরাত থেকে সে নিখোঁজ ছিল। তাঁরা অনেক খোঁজাখুঁজি করে কোন সন্ধান পাননি। আজ সকালে তার মৃতদেহ পড়ে থাকার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান। তারা পরিকল্পিতভাবে মজবুরকে খুন করা হয়েছে বলে অভিযোগ তোলেন।



