মোহাম্মদ জনি, পাথারকান্দি।
বরাক তরঙ্গ, ১১ ফেব্রুয়ারি : শ্রীভূমি জেলার শরিফনগর গ্রামের ঐতিহ্যবাহী ফকিরটিলা গাইভি মসজিদ প্রাঙ্গনে আগামী ১৩ ফেব্রুয়ারি, শুক্রবার অনুষ্ঠিত হতে যাচ্ছে শাকভাত শিরনির বার্ষিক উরুস ও আজিমুশ্বান ওয়াজ মহফিল। এই ধর্মীয় ও আধ্যাত্মিক অনুষ্ঠানকে ঘিরে এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে।
আয়োজকরা জানান, বরাক উপত্যকা, ত্রিপুরা সহ পার্শ্ববর্তী বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লির সমাগম ঘটবে। জুম্মার নামাজ আদায়ের পর মিলাদ শরিফ পাঠ ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় আল্লাহর দরবারে প্রার্থনা জানানো হবে।
বিস্তারিত কর্মসূচি: সকাল ৮টায় পতাকা উত্তোলন সকাল ৮টায়– দুপুর ১২টা: কোরআন খতম, খতমে খাজাগান, গজল ও অন্যান্য ধর্মীয় অনুষ্ঠান দুপুর ১২টা ৪৫ মিনিট: জুম্মার নামাজ, দুপুর ১টায় মিলাদ শরিফ ও দোয়া মহফিল, দুপুর ১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা মাঠে শাকভাত শিরনি বিতরণ। বিকেল ৫টা থেকে রাত ১২টা আজিমুশ্বান ওয়াজ মহফিল, পরদিন সকাল ৬টা – ৮টা: সমাপনী অনুষ্ঠান
মহফিলে সভাপতিত্ব করবেন উজানির সাহেব সৈয়দ মুস্তাক আহমদ মদনি। সহ-সভাপতিত্ব করবেন কারি ইমাদ উদ্দিন আত্তারি এবং গাইভি মসজিদের ইমাম মওলানা কারি হাফিজুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওয়াজ পেশ করবেন মওলানা বদরুল হক খান (সাধারণ সম্পাদক, উত্তর-পূর্ব আহলে সুন্নাত ওয়াল জামাত)। বিশেষ অতিথি হিসেবে ওয়াজ ও দোয়া করবেন সৈয়দ মাফিদুল হোসাইন মদনি (সেটেলমেন্ট)। এছাড়াও আলোচক হিসেবে উপস্থিত থাকবেন মওলানা কারি আলি আহমেদ (সুপারিনটেনডেন্ট, তাহফিজুল কোরান নুরানী সিনিয়র মাদ্রাসা), মওলানা কারি মুস্তাকিন আহমদ (সোনাপুর, শিলচর) সহ আরও বহু বিশিষ্ট আলেম-ওলামা।
আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের সহযোগিতা ও উপস্থিতিতে এ বছরের উরুস ও ওয়াজ মাহফিল সফলভাবে সম্পন্ন করার আহ্বান জানানো হয়েছে। ফকিরটিলা গাইভি মসজিদে ঐতিহ্যবাহী এই আয়োজন ঘিরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।



