বরাক তরঙ্গ, ১১ ফেব্রুয়ারি : এনএফআরপিএ শিলচর শাখার ১৩তম দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হল। মঙ্গলবার অ্যাসোসিয়েশনের প্রাঙ্গণে অনুষ্ঠিত সম্মেলনে অষ্টম পে কমিশন নিয়ে আলোচনা হয়। এ ছাড়াও পেনশনার্সদের বিভিন্ন দাবি উপরও আলোচনা করেন বক্তারা। সম্মেলনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সংস্থার কেন্দ্রীয় কমিটির সম্পাদক কাঞ্জিলাল দে, সভাপতি প্রতীপ চক্রবর্তী ও প্রদীপ কর্মকার সহ বিভিন্ন শাখার প্রতিনিধিরা। সম্মেলনে লামডিং ও হাইলাকান্দি শাখার সদস্যরাও উপস্থিতি ছিলেন।
আলোচনা শেষে আগামী দু’বছরের নয়া এনএফআরপিএ শিলচর শাখা কমিটি গঠন করা হয়। কেন্দ্রীয় নেতৃত্বের উপস্থিতিতে সভাপতি মনোনীত হন গোবিন্দ দত্ত। এ ছাড়া সম্পাদক পদে রঞ্জিতকুমার সেন বহাল রাখা হয়। কৌশিকরঞ্জন দেবকে কোষাধ্যক্ষ পদে মনোনীত করা হয়। যুগ্ম সম্পাদক পদে রয়েছেন রতনবিকাশ মজুমদার, চিরঞ্জীব দাস এবং প্রণবকুমার দে।



