বুধবার থেকে কাছাড়ে হজযাত্রীদের টিকাকরণ শুরু

বরাক তরঙ্গ, ১০ ফেব্রুয়ারি : বুধবার থেকে কাছাড় জেলার ২০২৬ এর  হজযাত্রীদের টিকাকরণ শুরু হবে।কাছাড়ের জেলা প্রশাসন ও জেলার স্বাস্থ্য পরিষেবা বিভাগের যৌথ ব্যবস্থাপনায় এই টিকাকরণ শিবির আয়োজন করা হয়েছে। ১১ ফেব্রুয়ারি বুধবার সোনাই ও ভাগাবাজার মসজিদে যেসকল হজযাত্রী প্রশিক্ষণ নিয়েছেন তাঁদের টিকাকরণ করা হবে সোনাবাড়িঘাট প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। ওইদিন একই সঙ্গে যেসকল হজযাত্রী কালাইনে প্রশিক্ষণ গ্রহণ করেছেন তাদের টিকা প্রদান করা হবে কালাইন সিএইসসি-তে। টিকাকরণ শুরু হবে সকাল ১০ টা থেকে।

এদিকে, শিলচর ঘনিয়ালা মর্কজ, বড়যাত্রাপুর এবং বাঁশকান্দিতে যেসকল হজযাত্রী  প্রশিক্ষণ নিয়েছেন তাদের টিকাকরণ করা হবে ১২,১৩ ও ১৪ ফেব্রুয়ারি শিলচর এসএম দেব সিভিল হাসপাতালে। প্রতিদিন বিকেল দু’টা থেকে টিকাকরণ শিবির শুরু হবে। জেলা প্রশাসনের হজ শাখার দায়িত্বপ্রাপ্ত  অতিরিক্ত জেলা কমিশনার মনোজ্যোতি কুটুম এক বিজ্ঞপ্তিতে হজযাত্রীদের অনুরোধ জানিয়েছেন টিকাকরণ শিবিরে আসার সময় নিজনিজ হেল্থ কার্ড,মেডিক্যাল স্ক্রিনিং সার্টিফিকেট, ব্লাড গ্রুপ রিপোর্ট এবং কোভিড উনিশ ভেক্সিনেশন সার্টিফিকেট যেন অবশ্যই সঙ্গে নিয়ে আসেন।নির্ধারিত দিনে টিকা গ্রহণ না করলে অসুবিধার সম্মুখীন হবেন হজযাত্রীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *