বরাক তরঙ্গ, ৮ ফেব্রুয়ারি : কাটিগড়ার বুরুঙ্গা রেলগেটের কাছে রেলের চাকায় কাটা পড়ে মৃত্যু ঘটল এক ব্যক্তির। হত ব্যক্তি বড়খলার ভুবনেশ্বর নগর জিপির উত্তর ভাঙ্গারপারের বাসিন্দা প্রয়াত হবিব আলি তালুকদারের পুত্র নিজাম উদ্দিন তালুকদার (৪৪)। রবিবার দুপুরে এ মর্মান্তিক দুর্ঘটনাটি সংঘটিত হয়।
জানা গেছে, কাটিগড়ার বুরুঙ্গায় নিজের শ্বশুরবাড়ি যাওয়ার পথে ঘটে এ বিপত্তি। আশঙ্কা করা হচ্ছে রেল লাইন পেরোতে গিয়ে সংঘটিত হয়েছে এ ঘটনা। রেলের চাকায় খণ্ড-বিখণ্ড হয়েছে হত নিজামের দেহ। ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে রেল পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।



