৩ ফেব্রুয়ারি : চলন্ত বাসে হঠাৎই আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যে বাসটি দাউদাউ করে জ্বলতে শুরু করে। বাসের ভেতরে থাকা যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়লেও, দ্রুত বাস থেকে নেমে পড়ায় বড়সড় প্রাণহানির হাত থেকে রক্ষা পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে সোমবার সন্ধ্যায় ১৯ নম্বর জাতীয় সড়কের রানিগঞ্জ বোগড়া মোড় এলাকায়।
জানা গেছে, দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা (SBSTC)-র বাসটি দুর্গাপুর থেকে আসানসোলের দিকে যাচ্ছিল। রানিগঞ্জের বোগড়া মোড় এলাকায় আসতেই বাসের ইঞ্জিন থেকে ধোঁয়া বেরোতে দেখেন যাত্রীরা। কিছু বুঝে ওঠার আগেই পুরো বাসে আগুন ছড়িয়ে পড়ে। আতঙ্কে যাত্রীরা হুড়োহুড়ি করে নিচে নেমে আসেন। প্রত্যক্ষদর্শীদের মতে, কয়েক মিনিটের মধ্যেই পুরো বাসটি আগুনের গোলায় পরিণত হয় এবং কার্যত পুড়ে ছাই হয়ে যা



