শিলচরে বেগম রোকেয়া চর্চা কেন্দ্রের আনুষ্ঠানিক যাত্রা শুরু

ইকবাল লস্কর, শিলচর।
বরাক তরঙ্গ, ১ ফেব্রুয়ারি : শিলচরে শুরু হল বেগম রোকেয়া চর্চা কেন্দ্র। অগ্রণী সংগঠন বরাক এডুকেশন সোসাইটির শাখা সংগঠন হিসেবে রবিবার আনুষ্ঠানিকভাবে এর যাত্রা শুরু করেন আসাম বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক বিশিষ্ট বিজ্ঞানী তথা বরাক এডুকেশন সোসাইটির কেন্দ্রীয় কমিটির সভাপতি ড০ অশোক সেন ও সোনাই মাধব চন্দ্র দাস কলেজের অধ্যক্ষ তথা সোসাইটির উপদেষ্টা ড০ বাহারুল ইসলাম লস্কর। আইরিশ ইংলিশ স্কুলে এক ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে।উদ্বোধনের আগে বেগম রোকেয়া চর্চা কেন্দ্রের সুচনা এবং এর প্রয়োজনীয়তা বিষয়ে আলোকপাত করেন সোসাইটির কেন্দ্রীয় সংযোজক তথা প্রতিষ্ঠাতা সচিব ড০ আবুল হাসান চৌধুরী। পরে চর্চা কেন্দ্রের ব্যানারের আবরণ উন্মোচন করেন ড০ অশোক সেন ও ড০ বাহারুল ইসলাম লস্কর। শিলচরে  বেগম রোকেয়া নিয়ে চর্চা বিষয়ে তৈমুর রাজা চৌধুরী, প্রয়াত ইমাদ উদ্দিন বুলবুল এবং তিনি নিজে সহ অন্যান্য জনাকয়েক বিশিষ্টরা উদ্যোগ নিয়েছিলেন বলে সভায় জানান সোসাইটির কার্যকরী সভাপতি মিলন উদ্দিন লস্কর। তবে বর্তমানে সেটি আর নেই। তবে এই খালি স্থান নবগঠিত বরাক এডুকেশন সোসাইটির রোকেয়া চর্চা কেন্দ্রের সঙ্গে জড়িত সফল ও প্রতিষ্টিত মহিলারা পুষিয়ে নেবেন বলে মন্তব্য করেন মিলন উদ্দিন লস্কর।

জামিল আহমেদ বড়ভূইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রাসঙ্গিক বক্তব্য রাখেন কেন্দ্রের দুই উদ্বোধক ড. অশোক সেন ও ড. বাহারুল ইসলাম লস্কর সহ আইরিশ স্কুল অধ্যক্ষা আফসানা খানম মজুমদার সহ অন্যান্যরা। চর্চা কেন্দ্রের মহিলা সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন বেগম রোশনা চৌধুরী, লাইলী বেগম লস্কর, সালেহা বেগম বড়ভূঁইয়া, হাফসা বেগম লস্কর, মেহের নিগার চৌধুরী, আমিন সুলতানা বড়ভূইয়া, জন্নত ফেরদৌস চৌধুরী, শতভিষা রায় চৌধুরী, শিরতাজ বেগম লস্কর, মহসিনা বেগম, শিল্পী তালুকদার প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *