কলকাতা বইমেলায় নতুন দিগন্তর নয়া বই, ‘বেড়ানো বর্ষায় এবং ইতিহাস খোঁজার জ্যামিতির টানে’ প্রকাশিত

Spread the news

৩১ জানুয়ারি : কলকাতা আন্তর্জাতিক বইমেলার রাইটার্স ওয়ার্ল্ডে’ স্টলে নতুন দিগন্ত প্রকাশনীর নতুন বই ‘বেড়ানো বর্ষায় এবং ইতিহাস খোঁজার জ্যামিতির টানে’ প্রকাশিত হলো। লেখিকা সুরঙ্গমা ভট্টাচার্যের এই বই ভ্রমণপ্রেমীদের মধ্যে তাৎক্ষণিক আগ্রহ জাগিয়ে তুলেছে, প্রকাশের সঙ্গে সঙ্গেই কয়েক কপি বিক্রি হয়ে গেছে। পুস্তকের মোড়ক উন্মোচনে উপস্থিত ছিলেন লেখক সৈয়দ কাউসার জামাল, গল্পকার অলক গোস্বামী, কবি সুমিতাভ ঘোষাল, কবি-অভিনেতা সত্যপ্রিয় মুখোপাধ্যায়, ঔপন্যাসিক-সম্পাদক বিপ্লব চক্রবর্তী, কবি চন্দ্রদীপা সেনশর্মা, কবি অলকানন্দা গোস্বামী, লেখিকা সুরঙ্গমা ভট্টাচার্য, প্রকাশক মিতা দাসপুরকায়স্থ এবং লেখক-সম্পাদক সিদ্ধার্থ সিংহ।

বইটিতে বিষ্ণুপুরের ঐতিহাসিক মন্দিরনগরীর স্থাপত্য ও ভাস্কর্যের বিস্তারিত আলোচনা রয়েছে, যা ভ্রমণিক ও ইতিহাসানুরাগীদের জন্য অমূল্য। লেখিকা সুরঙ্গমা ভট্টাচার্য বলেন, “এটি শুধু ভ্রমণকাহিনি নয়, ঐতিহ্যের গভীর অনুসন্ধান।” প্রকাশক মিতা দাসপুরকায়স্থ জানান, বইটি বইমেলায় দ্রুত জনপ্রিয়তা পাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *