রূপক চক্রবর্তী শিলচর।
বরাক তরঙ্গ, ৩১ জানুয়ারি : শিলচরে পুনরায় সংঘটিত হল ভয়ংকর হিট অ্যান্ড রানের ঘটনা। ডাম্পারের ধাক্কায় ঘটনাস্থলে মৃত্যু ঘটল বাইক চালকের। ভয়ঙ্কর এই দুৰ্ঘটনা সংঘটিত হয় শুক্রবার রাতে শিলচর-ইম্ফল জাতীয় সড়কের রংপুর ক্লক টাওয়ারের সামনে।
মৃত বাইক চালক উধারবন্দ শালগঙ্গার বাসিন্দা প্ৰদীপ ধর বলে জানা যায়। ঘটনার বিবরণে জানা যায় বাইকের দুই যুবক যাওয়ার সময় হঠাৎ করে দ্ৰুতগতিতে আসা ডাম্পারে বাইকে ধাক্কা মেরে ঘটনাস্থল থেকে পলায়ন করে। দুর্ঘটনায় মৃত্যু হয় প্ৰদীপ ধরের। সঙ্গে গুরুতর ভাবে আহত হয় রাজদীপ ধর নামের বাইকে থাকা অন্য এক যুবক।
ঘটনার পর স্থানীয় সকলে আহত যুবক জনকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য মেডিক্যাল কলেজে প্রেরণ করেন। ঘটনার খবর শুনে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে মৃতদেহ উদ্ধার করার সময় এক উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়।
উত্তেজিত জনতাকে দুৰ্ঘটনা সংঘটিত করা ডাম্পার সহ চালককে গ্ৰেফতারের দাবি নিয়ে কিছু সময় শিলচর রংপুর রাস্তা অবরোধ করে প্ৰতিবাদ সাব্যস্ত করে। তারপর পুলিশের আশ্বাসে রাস্তাটি অবরোধ মুক্ত করেন স্থানীয়রা। স্থানীয়দের অভিযোগ এই রাস্তা দিয়ে ডাম্পারের দৌরাত্ম্য যথেষ্ট বৃদ্ধি হয়েছে। তার কারণে প্রতিদিনই দুর্ঘটনার সংঘটিত হয়ে থাকে।



