লঙ্গরশাহ বাবার বার্ষিক উরুস সম্পন্ন

বরাক তরঙ্গ, ৩০ জানুয়ারি : লক্ষীপুর পয়লাপুলের ঐতিহ্যবাহী হজরত পীর লঙ্গরশাহ বাবার মোকাম ও মসজিদ কমিটির আয়োজনে বৃহস্পতিবার বার্ষিক উরুস মোবারক সফলভাবে সম্পন্ন হয়। সকাল ৯টা থেকে মোকাম প্রাঙ্গণে কিরাত-গজল প্রতিযোগিতা, ওয়াজ মহফিল, জোহর নামাজ, হিফজ ছাত্রদের দস্তুরবন্দি, মিলাদ ও শিরনি বিতরণ অনুষ্ঠিত হয়।

সভাপতি হাজি আলিম উদ্দিন মজুমদার ও সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন বাগপুরী পীরের নাতি মওলানা সাব্বির হোসেন চৌধুরী সাকাফি আল-আজহারি। বরাক উপত্যকার আলিমগণ, নেহেরু কলেজের প্রাক্তন অধ্যক্ষ আবিদ রাজা মজুমদার, সাংবাদিক আব্দুল শুক্কুর বড়ভূইয়া সহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত হন। সভাপতি সকলকে এ ধরনের অনুষ্ঠানে অংশগ্রহণের আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *