বরাক তরঙ্গ, ৩০ জানুয়ারি : দেশের ১২টি জ্যোতির্লিঙ্গ ও চারধাম পরিক্রমা করতে যাত্রা শুরু করলে হাইলাকান্দির যুবক সজল রায়। ধর্মীয় সচেতনতা এবং যুবসমাজকে সনাতন মূল্যবোধের প্রতি আকৃষ্ট করতে এই পরিক্রমা সজলের। বৃহস্পতিবার তিনি হাইলাকান্দি থেকে আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু করেন। তিনি জানান, এক বছরে সাইকেলের মাধ্যমে দেশের ১২টি জ্যোতির্লিঙ্গ ও চারধাম পরিক্রমা করবেন। এই অভিযানের মূল উদ্দেশ্য হলো সনাতন ধর্মের মহিমা ও দর্শনকে দেশের প্রতিটি প্রান্তে পৌঁছে দেওয়া।
রায় বলেন, “সনাতন ধর্ম আমাদের সংস্কৃতির মূল ভিত্তি। এই যাত্রার মাধ্যমে আমি সকলের মধ্যে ধর্মীয় সচেতনতা জাগ্রত করতে চাই এবং যুবসমাজকে সনাতন মূল্যবোধের প্রতি আকৃষ্ট করতে চাই। সাইকেলের মতো পরিবেশবান্ধব যানে এই দীর্ঘ যাত্রা আমার শারীরিক ও মানসিক শক্তির পরীক্ষাও হবে।”



