অগ্নিদগ্ধ হয়ে মর্মান্তিক মৃত্যু মা ও ছেলের

Spread the news

বরাক তরঙ্গ, ২৯ জানুয়ারি : হৃদয়বিদারক ঘটনা! রঙিয়া এলাকার কানিকুছিতে অগ্নিকাণ্ডে মা ও ছেলের করুণ মৃত্যু হয়েছে। নিহতরা হলেন রীতামণি চৌধুরী এবং তাঁর ছেলে মোজাক্কির হোসেন।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, ঘরের পেছনের দিকে জমে থাকা আবর্জনায় পেট্রোল ঢেলে আগুন লাগিয়েছিল মোজাক্কির। আচমকা আগুন তার শরীরে লেগে যায়। ছেলেকে বাঁচাতে এগিয়ে গেলে আগুনে দগ্ধ হন মা রীতামণি চৌধুরীও। দু’জনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন। এই মর্মান্তিক ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *