বরাক তরঙ্গ, ২৯ জানুয়ারি : স্বামী বিবেকানন্দের ১৬৪তম জন্মদিবসকে কেন্দ্র করে শ্রীশ্রীরামকৃষ্ণ পাঠচক্র শিলচর (সেন্ট্রাল) কমিটি তার ৪৪তম বার্ষিক অনুষ্ঠান উদযাপন করছে। আগামী ১ ফেব্রুয়ারি দুটি আকর্ষণীয় প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে প্রয়াত সুশান্ত ভট্টাচার্য স্মৃতি বসে আঁকো প্রতিযোগিতা দুর্গাশঙ্কর পাঠশালায় এবং প্রয়াত সুখময় ভট্টাচার্য ও উমারানি ভট্টাচার্য স্মৃতি যোগাসন প্রতিযোগিতা অম্বিকাপট্টির সংস্থার নিজস্ব কার্যালয়ে। যোগাসন প্রতিযোগিতায় তিনটি বিভাগ রয়েছে। ক বিভাগ (৭ বছর পর্যন্ত ছেলে-মেয়ে): ভেকাসন, উষ্ট্রাসন বা পূর্ণভুজঙ্গাসন, ধনুরাসন এবং নিজের পছন্দমতো একটি আসন। খ বিভাগ (৮-১০ বছর ছেলে-মেয়ে): অর্ধকুর্মাসন, অর্ধচক্রাসন (শুয়ে উঠা), বৃক্ষাসন এবং নিজের পছন্দমতো একটি আসন। গ বিভাগ (১০-১৩ বছর ছেলে-মেয়ে): ভেকাসন, পূর্ণ উষ্ট্রাসন বা পূর্ণভুজঙ্গাসন, দ্বিপদ বিপরীত দণ্ডাসন বা পূর্ণধনুরাসন এবং নিজের পছন্দমতো একটি আসন। প্রখ্যাত যোগ প্রশিক্ষক বিপ্রাশিস চক্রবর্তী প্রতিযোগিতা পরিচালনা করবেন।
প্রত্যেক প্রতিযোগী যোগা পোশাক পরিধান করে অংশ নিতে হবে। নামনিবন্ধন সকাল ১০টা থেকে শুরু হবে এবং ১০টা ৩০ মিনিটের মধ্যে কার্যালয়ে পৌঁছাতে হবে। কোনো প্রবেশশুল্ক নেই।অন্যদিকে, বসে আঁকো প্রতিযোগিতার তিনটি বিভাগ: ক বিভাগ (১ম-৩য় শ্রেণি): নিজের পছন্দমতো অঙ্কন। খ বিভাগ (৪র্থ-৬ষ্ঠ শ্রেণি): প্রাকৃতিক দৃশ্যসহ মানুষ ও পশুর ছবি। গ বিভাগ (৭ম-৯ম শ্রেণি): স্বামী বিবেকানন্দের অবয়ব। সংস্থা কাগজ সরবরাহ করবে; প্রতিযোগীরা স্কেচপেন ছাড়া যেকোনো রং ব্যবহার করতে পারবে। প্রতিযোগিতা সকাল ১০টা ৩০ থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত চলবে। অভিভাবকদের জন্য ‘স্বামীজি’ কুইজ প্রতিযোগিতাও বিশেষ আকর্ষণ।ইচ্ছুক প্রতিযোগীরা যোগাযোগ করতে পারেন ৭০০২৮০৩৪৫৫ /৮৬৩৮৮৪৯৩৬৯ / ৯৪৩৫০৭০৩২১।



