শ্যামাচরণ বিদ্যাপীঠে সাইকেল বিতরণ ও নয়া ভবন নির্মাণ কাজের সূচনা দীপায়নের

বরাক তরঙ্গ, ২৮ জানুয়ারি : রাজ্য সরকারের ঈশান প্রকল্পের অধীনে বুধবার শিলচরের শ্যামাচরণ বিদ্যাপীঠে নবম শ্রেণির ছাত্রদের মধ্যে সাইকেল বিতরণ করা হয়। বিদ্যালয় চত্বরে আয়োজিত এই অনুষ্ঠানে সাইকেল বিতরণ কর্মসূচির সূচনা করেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী। এদিন বিদ্যালয়ের নবম শ্রেণির প্রায় ৮০ জন ছাত্রের হাতে সাইকেল তুলে দেওয়া হয়। ছাত্রছাত্রীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করা এবং পড়াশোনায় উৎসাহিত করাই এই প্রকল্পের মূল লক্ষ্য বলে জানান সংশ্লিষ্টরা।

এদিকে, একই দিনে ভূমি পূজনের মাধ্যমে শ্যামাচরণ বিদ্যাপীঠের নতুন বিদ্যালয় ভবন নির্মাণ কাজেরও আনুষ্ঠানিক সূচনা করা হয়। এই নতুন ভবন নির্মাণের জন্য রাজ্য সরকার ৭ কোটি টাকা বরাদ্দ করেছে। শিক্ষার পরিকাঠামো উন্নয়ন এবং ছাত্রদের সুবিধা বাড়াতে রাজ্য সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বিদ্যালয় কর্তৃপক্ষ ও অভিভাবক মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *