ফ্রান্সের প্রথম হিন্দু মন্দির নির্মাণে ভারত থেকে পৌঁছল প্রথম পাথর

Spread the news

২৮ জানুয়ারি : ফ্রান্স ও ভারতের সাংস্কৃতিক মেলবন্ধনের ইতিহাসে আজ তৈরি হল এক মাইলস্টোন। বুসি-সাঁ-জর্জে যে নতুন হিন্দু মন্দির তৈরি হতে চলেছে, তার জন্য ভারত থেকে প্রথম পাথর পৌঁছল প্যারিসে। এই পাথরেই ফ্রান্সে প্রথম হিন্দু মন্দির নির্মাণের কাজ শুরু হবে। প্রাচীন শিল্পকলার নিদর্শন হয়ে উঠবে এই মন্দির। ভারত থেকে এই পাথর পাঠিয়েছে BAPS স্বামীনারায়ণ সংস্থা।

ভারত থেকে পাঠানো ওই পাথরগুলি ঐতিহ্যবাহী পদ্ধতিতে প্রস্তুত করা হয়েছে। এগুলি শতাব্দীপ্রাচীন স্থাপত্যের নিদর্শন। ভারতের দক্ষ শিল্পীদের হাতে খোদাই করা হয়েছে এগুলি। প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা প্রাচীন শিল্পকলার ব্যবহার রয়েছে ওই সব পাথরে। ফ্রান্সে শিল্পী ও ফরাসি শিল্পীরা একসঙ্গে কাজ করবেন। নোতর-দাম ক্যাথিড্রাল পুনরুদ্ধার প্রকল্পে যারা যুক্ত ছিলেন সেই কারিগররাও কাজ করবেন এবার।

এই মন্দির প্রকল্পের উদ্দেশ্য বৃহত্তর। উপাসনার পাশাপাশি সংস্কৃতি, শিক্ষা ও সামাজিক বিভিন্ন বিষয়ে চর্চার সুযোগ তৈরি হবে। ভারত ও ফ্রান্সের বন্ধুত্বের এক স্থায়ী প্রতীক হিসেবে থাকবে ওই মন্দির। এদিনের অনুষ্ঠানে সমাজের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তাঁরা এই প্রকল্পের তাৎপর্য বর্ণনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *