গুরুচরণ বিশ্ববিদ্যালয়ে প্রথম অরুণ কুমারচন্দ স্মারক বক্তৃতা অনুষ্ঠান ২৭শে

বরাক তরঙ্গ, ২৫ জানুয়ারি : গুরুচরণ বিশ্ববিদ্যালয়, শিলচরের অভ্যন্তরীণ গুণমান নিশ্চয়তা কোষের উদ্যোগে আগামী ২৭ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে বিকেল ৩টা থেকে অনুষ্ঠিত হতে চলেছে প্রথম অরুণকুমার চন্দ স্মারক বক্তৃতা। এই স্মারক বক্তৃতা প্রদান করবেন বিশিষ্ট বিজ্ঞানী ও লেখক ড. বিমানবিহারী নাথ। তিনি ” হিসেবের সহজপাঠ :অনুমানের বিঞ্জানকাব্য”  “The Poetry of Approximation: Knowing without knowing exactly” শীর্ষক বিষয়ে বক্তব্য রাখবেন, যেখানে জ্ঞান ও বিজ্ঞানের ক্ষেত্রে আনুমানিকতার দার্শনিক ও বৈজ্ঞানিক দিকগুলি আলোকপাত করা হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রয়াত অরুণকুমার চন্দের পুত্র ও তৎকালীন গুরুচরণ কলেজের কৃতী প্রাক্তন ছাত্র অমজিত কুমার চন্দ।অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর নিরঞ্জন রায়ের উপস্থিতিতে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফ থেকে সমাজের প্রত্যেক বিশিষ্ট নাগরিকদের,ও সেইসঙ্গে প্রতিটি  মহবিদ্যালয় ও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অশিক্ষক কর্মচারী,ও ছাত্রছাত্রীদেরও এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হচ্ছে। গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক শিক্ষক-শিক্ষিকা, অশিক্ষক কর্মচারী ও ছাত্রছাত্রীদেরও এদিনের অনুষ্ঠানে উপস্থিত থাকার আহ্বান জানানো হচ্ছে। প্রয়াত অরুণ কুমার চন্দের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন এবং শৈক্ষিক  চর্চার অংশ হিসেবেই এই স্মারক বক্তৃতার আয়োজন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *